জিয়াউল আহসান। শতাধিক ব্যক্তিকে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তার বিরুদ্ধে। আছে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা। সেনাবাহিনী থেকে হারিয়েছেন চাকরিও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এসব হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ তার বিরুদ্ধে। হত্যার পর কীভাবে লাশ গুম করতেন জিয়াউল, সে বিষয়ে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী র্যাবের সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সাব্বির রহমান ওসমানী।জবানবন্দিতে র্যাবের এই কর্মকর্তা জানান, ২০১০ সালের মে মাসে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজ...