বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
আজ রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো আকতার হোসেন।
গ্রেপ্তাররা হলেন আলিফ (২৬), রবিউল (১৯) ও রাকিব (২১)।
উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানান, শনিবার রাত আড়াইটার দিকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি টিম ওয়ারী ও মতিঝিল বিভাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে টিমটি যাত্রাবাড়ী গোলচত্বর ফ্লাইওভারের নিচের এলাকায় অবস্থান নেয়। এসময় বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে, যোগ করেন তিনি।



