রাজধানীর যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। আজ রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো আকতার হোসেন।গ্রেপ্তাররা হলেন আলিফ (২৬), রবিউল (১৯) ও রাকিব (২১)।উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন জানান, শনিবার রাত আড়াইটার দিকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি টিম ওয়ারী ও মতিঝিল বিভাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল।...