Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

অবসরপ্রাপ্ত শিক্ষিকার বকেয়া আটকে রাখার অভিযোগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২২:২৬
অবসরপ্রাপ্ত শিক্ষিকার বকেয়া আটকে রাখার অভিযোগ

সংগৃহীত ছবি

ন্যায্য বকেয়া পাওনা আদায়ের জন্য শিক্ষা সচিবের দ্বারস্থ হয়েছেন রাজধানীর আর কে চৌধুরী কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাসিনা আক্তার। গত ২০ জুন শিক্ষা সচিবের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।

আবেদনে কলেজের অধ্যক্ষ উৎপল পাল চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক ভিন্নমতের কারণে বকেয়া টাকা আটকে রাখা এবং বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ এনেছেন তিনি।

জানা যায়, দীর্ঘ কর্মজীবন পার করে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান হাসিনা আক্তার। বর্তমানে আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তিনি। অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না। চিকিৎসার খরচ মেটাতে চাকরি জীবনের অর্জিত বাড়িভাড়া ও বকেয়া বেতন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে তার।

হাসিনা আক্তার জানিয়েছেন, অবসর গ্রহণের পর তিন বছর অতিবাহিত হলেও তার ন্যায্য পাওনা পরিশোধের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে কলেজ প্রশাসনের কাছে কলেজের অংশ বাবদ তার বাড়িভাড়া ও বকেয়া বেতন হিসেবে পাওনা রয়েছে ৫ লাখ তেতাল্লিশ হাজার টাকা। জীবনের শেষ সময়ে এসে এই বিপুল পরিমাণ অর্থপ্রাপ্তির অনিশ্চয়তা সামাজিক, আর্থিক ও মানসিকভাবে সংকটে ফেলেছে তাকে।

তিনি আবেদনে উল্লেখ করেন, বকেয়া টাকা পরিশোধের জন্য কলেজের অধ্যক্ষ উৎপল পাল চৌধুরী কোনো পদক্ষেপ নেননি। শিক্ষিকার দাবি, তিনি অধ্যক্ষের রাজনৈতিক মতাদর্শের ভিন্নমত লালন করেন এবং তিনি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহসভাপতি ও মহিলা এমপি প্রার্থী ছিলেন। এজন্যই তার সঙ্গে অমানবিক ও বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

তিনি জানান, সমসাময়িক বা পরে যারা ওই কলেজ থেকে অবসর নিয়েছেন, তাদের পাওনা টাকা পরিশোধ করা হলেও তার পাওনা আটকে রাখা হয়েছে।

শিক্ষিকার আবেদনের পর কলেজের অধ্যক্ষ উৎপল পালের সঙ্গে কথা বলেছেন মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি জানিয়েছেন, হাসিনা আকতারের পাওনা টাকা পরিশোধে কোনো সহযোগিতা করছেন না কলেজ অধ্যক্ষ।

পরে এ বিষয়ে জানতে অধ্যক্ষ উৎপল পালের মোবাইল ফোনে বারবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক জানিয়েছেন, আবেদনপত্র এখনো তার কাছে উপস্থাপন হয়নি, আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

শিক্ষিকাবকেয়াঅধ্যক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা