রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধানমন্ডি, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর বিভিন্ন কৌশলগত এলাকায় বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।
এর আগে দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়। জেলাগুলো হলো- কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।
গতকাল সোমবার সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর জানায়, দেশের অন্যান্য জেলাগুলোতেও প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে স্ট্যান্ডবাই রয়েছেন বিজিবি সদস্যরা।
এদিকে, যেকোনো নাশকতা রোধে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। নজরদারি বাড়িয়েছে পুলিশ, র্যাব।





