Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০০:১৪
বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেছে মেয়েসহ তিনজন। ছবি: আগামীর সময়

নাটোরের গুরুদাসপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ বাবা-মাকে ঘরে তালাবদ্ধ করে রাখে নিজের মেয়েসহ তিনজন। এমনকি ভাড়া দেওয়া দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেছে তারা। পরে সরকারি জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে পুলিশ।

সোমবার উপজেলার চাঁচকৈড় পুরানপাড়া এলাকার ঘটনা এটি। এ ঘটনায় ভুক্তভোগী মোসলেম সরকার তার মেয়ে বিউটি বেগম (৪০), জামাতা পুলিশ সদস্য আবু সাইদ (৫০) এবং সরোয়ার শাহের (৪৭) বিরুদ্ধে গুরুদাসপুর থানায় দিয়েছেন লিখিত অভিযোগ।

মোসলেম সরকারের ভাষ্য, পাঁচ মেয়ের নামে ৫৬ দশমিক ৫০ শতক জমি লিখে দিলেও শর্ত ছিল, তিনি ও তার স্ত্রী জীবিত থাকা পর্যন্ত ওই জমির ভোগদখল থাকবে তাদের কাছেই। সেই জমির ওপর নির্মিত দুটি দোকান ভাড়া দিয়ে তাদের জীবিকা চলছিল।

তার অভিযোগ, সোমবার সকালে মেয়ে বিউটি বেগম ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে তাদের বাড়িতে যান। একপর্যায়ে তাকে ও তার স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে রেখে ভাড়া দেওয়া দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে ৯৯৯-এ ফোন করে প্রাণে রক্ষা পান তারা। তবে ভাড়া দেওয়া দুটি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে পারেননি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম ও কামাল হোসেন জানান, মোসলেম সরকারের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। বাবা-মেয়ের বিরোধের জেরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার বিচার এবং অভিযুক্তদের শাস্তি দাবি করেন তারা।

অভিযুক্ত সরোয়ার শাহ বলেন, ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি, তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। অন্যদিকে মুঠোফোনে বিউটি বেগম বলেন, ‘আমার জায়গা আমি দখলে নিতে গিয়েছি।’

গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা আকবর আলী জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে। অভিযোগের বিষয়ে তদন্ত করে নেওয়া হবে পরবর্তী আইনি ব্যবস্থা।

নাটোরসম্পত্তি নিয়ে বিরোধজরুরী সেবায় ফোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি