Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

আমজাদ হোসেন শিমুল
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:৪৩
রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

সংগৃহীত ছবি

রাজশাহী নগরীর অন্তত ৭২১টি ভবন বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে— ফায়ার সার্ভিসের তথ্যটি শুধু পরিসংখ্যান নয়; বরং হাজারো মানুষের নিরাপত্তা নিয়ে বড় ধরনের সতর্কবার্তাও বটে। নগরীর বিভিন্ন এলাকায় নিয়ম না মেনে নির্মিত বহুতল ভবন, পর্যাপ্ত খোলা জায়গার অভাব, সংকীর্ণ প্রবেশপথ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এসব ভবনকে সম্ভাব্য বিপর্যয়ের কেন্দ্রে পরিণত করেছে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) হিসাবে জেলার ১ হাজার ২৪৫টি বহুতল ভবনের মধ্যে ৮৪৮টিই নির্মাণ করা হয়েছে প্রয়োজনীয় রাস্তার জায়গা না রেখে অথবা নির্মাণবিধি লঙ্ঘন করে। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন, নিরাপত্তা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা।

গত দুই দশকে রাজশাহীতে জনসংখ্যা বেড়েছে, বেড়েছে আবাসন ও ব্যবসা-বাণিজ্যের চাহিদা। সেই চাহিদা মেটাতে শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। আরডিএর তথ্য অনুযায়ী, বহুতল ভবনের প্রায় ৬৮ শতাংশই প্রয়োজনীয় রাস্তার জায়গা না রেখে নির্মাণ করা হয়েছে। ফলে কোনো অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে।

সম্প্রতি সরেজমিন নগরীর উপশহর, সাহেববাজার, লক্ষ্মীপুর, ভদ্রা, কাদিরগঞ্জ ও শিরোইল এলাকা ঘুরে দেখা যায়, অনেক ভবন রাস্তার একেবারে গা ঘেঁষে নির্মাণ করা হয়েছে। কোথাও ভবনের চারপাশে প্রয়োজনীয় খোলা জায়গা নেই, কোথাও আবার পাশাপাশি দুটি ভবনের মধ্যকার দূরত্ব এতটাই কম যে, সূর্যের আলোও ঠিকমতো পৌঁছায় না। নগর পরিকল্পনাবিদদের মতে, এসব অনিয়ম শুধু নগরীর সৌন্দর্য নষ্ট করছে না, বরং জননিরাপত্তার জন্যও বড় হুমকি তৈরি করছে।

নগরীর উপশহর নিউ মার্কেট মোড়ে নির্মিত একটি ৯ তলা ভবন বর্তমানে নিয়ম লঙ্ঘনের আলোচিত উদাহরণগুলোর একটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে ভবনটি নির্মাণ করে ফ্ল্যাট বিক্রিও সম্পন্ন করা হয়েছিল। পরে আরডিএ জানতে পারে, ভবনটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। একই ধরনের অভিযোগ রয়েছে সাহেববাজার এলাকার ১২ তলা এসএস টাওয়ারের বিরুদ্ধেও।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মার্কেটসহ নগরীর ৭২১টি ভবন বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক ভবনে অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। কোথাও জরুরি নির্গমন পথ সংকুচিত, কোথাও আবার অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি অপ্রতুল। নিয়ম না মেনে ভবন নির্মাণের কারণে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।’

বিশেষজ্ঞদের মতে, ঝুঁকি শুধু অগ্নিকাণ্ডের নয়, ভূমিকম্পেরও। নির্মাণবিধি না মেনে তৈরি ভবনগুলো বড় ধরনের ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল ওয়াকিল মনে করেন, শুধু নোটিস বা মামলা করেই দায়িত্ব শেষ করলে চলবে না। তিনি বললেন, ‘নিয়মবহির্ভূতভাবে নির্মিত ভবনের অবৈধ অংশ ভেঙে দিতে হবে। আরডিএকে মাঠপর্যায়ে আরও কঠোর হতে হবে এবং মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করতে হবে। অন্যথায় এই অনিয়ম কোনোভাবেই বন্ধ হবে না।’

অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে আরডিএর কয়েকজন কর্মকর্তা ও প্রভাবশালী মহলের যোগসাজশে নিয়মবহির্ভূত ভবন নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। আর্থিক সুবিধার বিনিময়ে অনেক ক্ষেত্রে অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে আরডিএ। আরডিএর ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল তারিক জানিয়েছেন, গত পাঁচ বছরে দেড় শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪০টি ভবনের বর্ধিত ও অবৈধ অংশ অপসারণ করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান বলেছেন, ‘অনুমোদনহীন ভবনের মালিকদের বিরুদ্ধে নোটিস ও মামলা করার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। বর্তমানে কোনো কর্মকর্তাকে প্রভাবিত করে প্ল্যান পাস করানোর সুযোগ নেই।’

আরডিএ সূত্রে জানা গেছে, গত এক দশকে নকশাবহির্ভূত বা অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে সাড়ে ছয় হাজারের বেশি ভবন মালিককে নোটিস দেওয়া হয়েছে। বর্তমানে নিয়মবহির্ভূত ভবন নির্মাণসংক্রান্ত ১৪টি মামলা বিচারাধীন।

রাজশাহীরাজশাহী শহরঝুঁকিপূর্ণ ভবন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা