রাস্তার দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে বহুতল। নিচে মানুষের ভিড়, যানবাহনের চাপ, কোলাহল। প্রথম দেখায় সবকিছুই লাগে স্বাভাবিক। একটু খেয়াল করলেই চোখে পড়ে অন্য বাস্তবতা। কোথাও ভবনের গা ঘেঁষে আরেকটি ভবন। কোথাও নেই খোলা জায়গা। কোথাও আবার এতটাই সরু পথ ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকানোই কঠিন। রাজশাহী শহরের বাসিন্দাদের অজান্তে এভাবেই তৈরি হচ্ছে একেকটি সম্ভাব্য বিপর্যয় কেন্দ্র।বিশেষজ্ঞদের ভাষায়, এই বিপদ কোনো কল্পকাহিনি নয়।রাজশাহী ফায়ার সার্ভিসের হিসাব বলছে, নগরীর অন্তত ৭২১টি ভবন বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়।...