সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির
ক্রীড়া প্রতিবেদক

পেনাল্টি মিসের পর
১৭ গোল নিয়ে লিওনেল মেসি উঠেছেন বিশ্বকাপ গোলের ইতিহাসে শিখরে। পাশাপাশি অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটা রেকর্ডও হয়েছে এই আর্জেন্টাইন মহাতারকার। সর্বোচ্চ ৩টি পেনাল্টি মিস করেছেন তিনি।
এর আগে বিশ্বকাপে দুটো পেনাল্টি মিস করেছেন মেসি। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে তার শট ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক। ২০২২ সালে কাতার মিস করেছেন পোলান্ডের বিপক্ষে। আজ অস্ট্রিয়ার বিপক্ষে স্পট কিকটি বাইরে মেরে একটি বাজে রেকর্ডেও নাম লেখালেন তিনি।
তার ক্যারিয়ারে ১১৬ টি সফল পেনাল্টি কিকের পাশাপাশি আছে ৩৩টি মিস।




