Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ড্যাব মহাসচিব

স্বাস্থ্যখাতে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের অবশ্যই সরাতে হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২৩:২৭
স্বাস্থ্যখাতে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের অবশ্যই সরাতে হবে

সংগৃহীত ছবি

দেশের স্বাস্থ্যখাতে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে উল্লেখ করে তাদের সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

আজ বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ড্যাব আয়োজিত আলোচনা সভায় সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান তিনি।

ডা. শাকিল বলেন, স্বাস্থ্যখাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের উস্কানির জন্য চিকিৎসকরা  লাঞ্ছিত হয় সারা দেশে। চিকিৎসকদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চলছে ষড়যন্ত্র। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যে ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতার মসনদকে নাড়িয়ে দেয়ার জন্য; দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার জন্য করা হচ্ছে এটা। কিন্তু তা কোনোদিন সফল হবে না।

তিনি আরও বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) যেমন অতীতে এ দেশ থেকে বিতাড়িত হয়েছেন; মাসুদ কামালের মতো সাংবাদিকরা যারা এখনো ঘাপটি মেরে বসে আছে, এই দেশ থেকে বিতাড়িত হবে তারাও। কিন্তু এ জন্য আমাদের অবশ্যই সাবধান হতে হবে।’

ড্যাব মহাসচিব বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের রয়েছে বিশেষ পরিকল্পনা। তা বাস্তবায়ন করতে হলে জাতীয়তাবাদী শক্তির যারা যোগ্য ও দক্ষ চিকিৎসক, তাদেরকে অবশ্যই পদায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী দিনের সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে ড্যাব সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান সংগঠনটির এই সদস্য সচিব। তিনি বলেন, এ লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করে যাবেন তারা।

ডা. জহিরুল ইসলাম শাকিলের ভাষ্য, তারেক রহমানের প্রত্যাশিত সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এর মধ্য দিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাও গড়ে উঠতে পারে।

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, বর্তমান কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসানসহ অনেকে।

রাজধানীড্যাবজহিরুল ইসলাম শাকিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি