ভাটারায় স্কুল বাসে আগুন
আগামীর সময় প্রতিবেদক

ছবি: আগামীর সময়
রাজধানীর ভাটারা থানার কাছে একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ বলে জানা গেছে।
আজ রবিবার সন্ধ্যায় প্রগতি সরণি সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বাসের সামনে জলসিঁড়ির আরও একটি বাস পার্ক করা ছিল। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার এসআই মাসুদ বলেছেন, ‘খবর পেয়ে ওসিসহ সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে আমরা এসেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাব।’
অগ্নিসংযোগের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে আগুন জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।




