Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বর্জ্য অপসারণে গাফিলতি

ঢাকার দুই সিটির সেই ২ কর্মকর্তা এবার বরখাস্ত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২১:৩৭
ঢাকার দুই সিটির সেই ২ কর্মকর্তা এবার বরখাস্ত

সংগৃহীত ছবি

কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ সোমবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজির। তারা দুজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

এতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ কারণে সরকারি চাকরি থেকে তাদের সাময়িক বরখাস্ত করা প্রয়োজন। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

এর আগে ঈদুল আজহার পরদিন রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় সড়কে বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার তিন দিনের মাথায় তাদের সাময়িক বরখাস্ত করা হলো। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমও শুরু হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


বর্জ্য অপসারণগাফিলতিবরখাস্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: