Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

প্রাথমিকের চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৮:৫২
প্রাথমিকের চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ

সংগৃহীত ছবি

প্রাথমিকে নিয়োগ ও পদায়নের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর মিরপুর-২-এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে ঘটে লাঠিচার্জের ঘটনা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বেলা সাড়ে ৩টার পর চাকরিপ্রত্যাশীদের অধিদপ্তরের সামনে থেকে সরে যেতে বলে পুলিশ। এজন্য ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয় তাদের। নির্ধারিত সময়ের মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় অতর্কিত লাঠিচার্জ শুরু করে পুলিশ।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া বলেছেন, ‘আন্দোলনকারীদের ওপর কোনো ধরনের হামলা বা লাঠিচার্জ করেনি পুলিশ।’ লাঠিচার্জের ভিডিও পাওয়া গেছে জানানো হলে তিনি বলছিলেন, ‘তাহলে তো এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।’

এর আগে সোমবার অধিদপ্তরের প্রধান ফটকে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জড়ো হন নিয়োগপ্রত্যাশীরা। এ সময় ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই’-সহ নানা স্লোগান দেন তারা।

এর আগে গতকাল রবিবার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সেখান থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাতে দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে জেলাভিত্তিক তালিকা দিয়ে ১৪ হাজার ৩৮৪ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে সুপারিশপ্রাপ্তদের অভিযোগ, দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র পাননি তারা। যদিও পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ হয়েছে তাদের। এখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিত নোটিশ বা স্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

প্রাথমিকের চাকরিপ্রত্যাশীলাঠিচার্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ছয় দফা না মানলে এক দফা

    ছয় দফা না মানলে এক দফা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise