Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

এনইসি বৈঠকে তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৪:৩৩
এনইসি বৈঠকে তিন লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক। ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন তারেক রহমান।

এই বৈঠকেই আগামী পাঁচ বছরের জন্য একটি পঞ্চবার্ষিক কৌশলগত আর্থিক পরিকল্পনার কাঠামো উপস্থাপন করা হয়েছে। যা পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) আওতায় গঠিত একটি অ্যাডভাইজরি কমিটি তৈরি করেছে।

অনুমোদিত ৩ লাখ কোটি টাকার এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা (৬৩.৩৩ শতাংশ) এবং বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকা (৩৬.৬৭ শতাংশ) জোগান দেওয়া হবে।

চলতি অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। সেই তুলনায় আগামী অর্থবছরের এডিপির আকার বেড়েছে ৬১ হাজার ৩০৫ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের মাঝপথে কাটছাঁট করে সংশোধিত এডিপিতে বরাদ্দের পরিমাণ কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা করা হয়েছিল। সেই সংশোধিত এডিপির তুলনায় আগামী অর্থবছরের বরাদ্দ বেড়েছে ৯১ হাজার ৬৫ কোটি টাকা।

এবারের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচটি প্রধান খাতে। যেখানে মোট বরাদ্দের ৬২.১০ শতাংশ বা ১ লাখ ৮৬ হাজার ২৭২ কোটি টাকা ব্যয় করা হবে।

এর মধ্যে পরিবহন ও যোগাযোগ খাতে ৫০ হাজার ৯২ কোটি টাকা, শিক্ষা খাতে ৪৭ হাজার ৫৫১ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৩৬ হাজার ৫৩৫ কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৬৯১ কোটি টাকা এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে ২০ হাজার ৩৬১ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

আগামী অর্থবছরের জন্য এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- স্থানীয় সরকার বিভাগের আওতায় দেওয়া হয়েছে ৩৩ হাজার ৭৩৫ কোটি টাকা। এছাড়া সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে ৩০ হাজার ৭৪১ কোটি ৩৬ লাখ টাকা।

স্বাস্থ্য সেবা বিভাগে ২৬ হাজার ৮০৬ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ২০ হাজার ৮৩৫ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বররাদ্দ দেওয়া হচ্ছে ১৯ হাজার ৪৪০ কোটি ৫৮ লাখ টাকা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১৭ হাজার ৪০৩ কোটি, বিদ্যুৎ বিভাগে ১৪ হাজার ৯৩৮ কোটি, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ৮ হাজার ২২০ কোটি, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে ৮ হাজার ৬ কোটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ৭ হাজার ৮৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।

প্রকল্প কমেছে আগামী অর্থবছরের এডিপিতে। বরাদ্দসহ প্রকল্প আছে এক হাজার ১২১টি, যা চলতি অর্থবছরের মূল এডিপিতে ছিল এক হাজার ১৭৩টি। তুলনামূলক প্রকল্প কমেছে ৫২টি।

এনইসিপ্রধানমন্ত্রীপরিকল্পনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে