Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বহুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠায় এম এন লারমার রাষ্ট্রচিন্তা আজও প্রাসঙ্গিক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২১:৪১
শেয়ার করুন:
বহুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠায় এম এন লারমার রাষ্ট্রচিন্তা আজও প্রাসঙ্গিক

ছবি: আগামীর সময়

বৈষম্যহীন, বহুত্ববাদী ও সমঅধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমার রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশের সব জাতিসত্তার স্বতন্ত্র পরিচয়, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার যে প্রত্যয় তিনি ধারণ করেছিলেন, তা বাস্তবায়ন ছাড়া একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্মরণসভায় অংশ নেওয়া বক্তারা।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিপ্লবী এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সদস্যসচিব হিরন মিত্র চাকমার সঞ্চালনায় সভার শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ড. ঈশিতা দস্তিদার।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমাকে কেবল একজন আঞ্চলিক নেতা হিসেবে অভিহিত করার মাধ্যমে তার রাজনৈতিক দর্শন ও চিন্তাধারাকে প্রান্তিকীকরণ করা হয়। অথচ তার রাজনৈতিক দর্শন ও সংবিধানবিষয়ক চিন্তাভাবনা সমগ্র বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু পার্বত্য চট্টগ্রামের নন, বাংলাদেশের জাতীয় বীর।

তিনি বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি। চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। সরকারের এই সংশয়বাদী অবস্থান দেশের সামগ্রিক সমৃদ্ধি ও প্রগতির পথে বাধা সৃষ্টি করছে। ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত তিনটি বাজেটকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, এসব বাজেটের মধ্য দিয়ে সামরিক বাহিনীকে আরও ক্ষমতায়ন এবং পার্বত্য চট্টগ্রামে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে সংকট দীর্ঘায়িত করার পরিকল্পনা প্রতিফলিত হয়েছে। এতে বিএনপি সরকারের রাজনৈতিক দ্বিচারিতাও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সুব্রত চৌধুরী বলেন, তৎকালীন বাস্তবতায় এম এন লারমারা সংগ্রামের পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। বিশেষ নিরাপত্তার অজুহাতে পার্বত্য চট্টগ্রামে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শোক প্রস্তাব পাঠকালে ড. ঈশিতা দস্তিদার বলেন, এম এন লারমা ছিলেন জনগণের সত্যিকারের নেতা ও মেহনতি মানুষের পরম বন্ধু। তিনি ছিলেন অসীম ধৈর্য, মনোবল ও আত্মবিশ্বাসের অধিকারী, আদর্শবান, সৃজনশীল ও আপসহীন সংগ্রামী। ব্যক্তিজীবনে তিনি ছিলেন মৃদুভাষী, অমায়িক, সৎ, ক্ষমাশীল ও সুশৃঙ্খল।

তিনি বলেন, জুম্ম জনগণের পাশাপাশি বাংলাদেশের কৃষক, শ্রমিক, মাঝি-মাল্লা তথা সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এম এন লারমা জাতীয় সংসদের ভেতরে ও বাইরে আপসহীন সংগ্রাম করেছেন। তিনি নারী অধিকারেরও বলিষ্ঠ প্রবক্তা ছিলেন। পুরুষের সমান অধিকার নারীদের নিশ্চিত করার পক্ষে তিনি সোচ্চার ছিলেন। নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মানবাধিকারকর্মী ও নিজেরা করি-এর সমন্বয়ক খুশি কবির বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাহাড় ও সমতলের আদিবাসীরা দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বাঙালি জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক জাগরণের সেই সময়ে মানবেন্দ্র নারায়ণ লারমা স্পষ্টভাবে তুলে ধরেছিলেন, বাংলাদেশ কেবল বাঙালিদের নয়; এ দেশে অন্যান্য জাতিসত্তারও স্বতন্ত্র অস্তিত্ব ও পরিচয় রয়েছে। তাই সাংবিধানিক ও আইনগত স্বীকৃতির মাধ্যমে আদিবাসীদের ভূমির অধিকার ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপায়ন খীসা বলেন, এম এন লারমা ও তার সঙ্গে শহীদ হওয়া সহযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিটি অধ্যায় সমঅধিকার ও সমমর্যাদাভিত্তিক বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দেয়। লারমার চিন্তা ও দর্শনে শ্রমজীবী-মেহনতি মানুষ, নারী এবং সব জাতিসত্তার অধিকারের প্রশ্ন গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের গণপরিষদে সংবিধান প্রণয়নের সময় তিনি দৃঢ় কণ্ঠে নিজ জাতিসত্তার অধিকার ও মর্যাদার প্রশ্ন তুলে ধরেছিলেন।

তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের সামনে এম এন লারমার রাষ্ট্রচিন্তা ও দর্শনের আলোকে রাষ্ট্র পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকারও যদি জাতিগত অধিকার ও সমমর্যাদার দাবিগুলো উপেক্ষা করে, তবে তার দায় রাষ্ট্র ও বাংলাদেশকেই বহন করতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, কাপ্তাই বাঁধবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এম এন লারমার সংগ্রামী রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। পরবর্তী সময়ে বাংলাদেশের গণপরিষদে বাঙালি জাতীয়তাবাদের প্রশ্ন উত্থাপিত হলে তিনি অন্যান্য জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় ও অস্তিত্বের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। সংবিধানে দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন তিনি। এম এন লারমা এমন একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, যেখানে জাতি, ধর্ম, বর্ণ ও পরিচয় নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, বাংলাদেশের শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আগে নানা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় যাওয়ার পর সেসব প্রতিশ্রুতি ভুলে দলীয় স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়ে। সংখ্যাগরিষ্ঠ বাঙালি শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্র জাতিসত্তাগুলোর অধিকার প্রত্যাখ্যানের প্রবণতা বাঙালি জাতীয়তাবাদী জাত্যভিমানী মানসিকতার পরিচয় বহন করে, যা মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা।

তিনি বলেন, রাষ্ট্রের উদাসীনতার কারণেই মানবেন্দ্র নারায়ণ লারমার জাতিগত বৈষম্য ও জাত্যভিমানের বিরুদ্ধে উত্থাপিত প্রতিবাদ যথাযথ গুরুত্ব পায়নি। একটি আদর্শিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম শুধু পাহাড়ি জনগোষ্ঠীর নয়, বরং এ লড়াই সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও অগ্রণী ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠন নিয়ে বর্তমানে যে আলোচনা চলছে, তার অনেক মৌলিক আদর্শিক রূপরেখা এম এন লারমা তৎকালীন গণপরিষদের বিতর্কে তুলে ধরেছিলেন।

তিনি বলেন, লারমার রাষ্ট্রচিন্তা, বহুত্ববাদী দর্শন এবং সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ঘাতকের বুলেটে তার শারীরিক মৃত্যু ঘটলেও তার আদর্শ, দর্শন ও সংগ্রামী চেতনাকে হত্যা করা সম্ভব হয়নি। তার চিন্তা আজও শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জোগাচ্ছে।

স্মরণসভায় আরও বক্তব্য দেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তাঞ্জিম তিতিল, গণফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বিপ্লবী এম এন লারমা ও তার শহীদ সহযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের সশস্ত্র হামলায় মানবেন্দ্র নারায়ণ লারমা তার আট সহযোদ্ধাসহ নিহত হন। প্রতিবছর ১০ নভেম্বর তার মৃত্যুবার্ষিকী পালিত হয়।

এম এন লারমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ