রায়েরবাগে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ইমরান ফকির জানিয়েছেন, আজ সোমবার দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের পাশে যাত্রাবাড়ীগামী একটি বাস আমিরুলের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। সেখানে উপস্থিত লোকজন আমিরুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান বললেন, ‘লাশটি মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।’
নিহতের পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বাসা শ্যামপুরের ফরিদা বাদ মেডিকেল রোডে। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।



