Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ভূমিকম্পের ঝুঁকি কমাতে সরকারি সংস্থাগুলোর সমন্বয় জরুরি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ২২:০৫
ভূমিকম্পের ঝুঁকি কমাতে সরকারি সংস্থাগুলোর সমন্বয় জরুরি

বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি কমাতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া জরুরি। পাশাপাশি ভবন নির্মাণবিধির যথাযথ প্রয়োগ ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত এক পরামর্শমূলক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

‘বাংলাদেশের নগরাঞ্চলে ভূমিকম্প সহনশীলতা: বর্তমান পরিস্থিতি পর্যালোচনা, সুশাসন ও বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বুয়েট-৮৮ ক্লাব। এতে সহযোগিতা করে বিএসআরএম।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন, দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ ভবন, নির্মাণবিধি প্রয়োগে ঘাটতি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির সীমাবদ্ধতার কারণে দেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নগরাঞ্চলের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন ও কার্যকর পদ্ধতি চালু করাও জরুরি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানিয়েছেন, এ-সংক্রান্ত বিধিমালা তৈরির কাজ চলছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মেহেদী আনসারী। তিনি নগরাঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি কমাতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে বুয়েট-৮৮ ক্লাবের সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সরভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্পের ঝুঁকি পর্যবেক্ষণের একটি প্ল্যাটফর্মের ধারণা উপস্থাপন করেন।

স্বাগত বক্তব্যে ক্লাবের সভাপতি প্রকৌশলী রাফেজ আলম চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাঁদের ক্লাব বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে। এসব আয়োজনের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত সমাধান খুঁজে বের করা।

সেমিনারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সশস্ত্র বাহিনী বিভাগ এবং স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা অংশ নেন।

ভূমিকম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা