মিরপুরে অফিসার্স কোয়ার্টারে আগুন
অনলাইন ডেস্ক

ছবি ভিডিও থেকে নেওয়া
রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার রাত ৮টার দিকে কোয়ার্টারের একটি ১৪ তলা ভবনের বেজমেন্টে গাড়ির সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট রাত সাড়ে ১০টার দিকে আগুন নিভিয়ে ফেলে। তবে প্রথামিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, খবর পেয়ে রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৫টি ইউনিট পাঠানো হয় ঘটনাস্থলে। তবে তিনটি ইউনিট কাজ করে রাত ১০টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, ভবনটির বেজমেন্টে আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।




