Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

পেনশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে ওপিটিএমএস চালুর তাগিদ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ২১:২২
পেনশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে ওপিটিএমএস চালুর তাগিদ

সিএজি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন সবাই

দেশের পেনশনভোগীদের পেনশন প্রক্রিয়া আরও দ্রুত ও জবাবদিহিমূলক করতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে সরকার। ফলে একজন পেনশনভোগী অনলাইনে নিজেই জানতে পারবেন তার পেনশন ফাইল কোন কার্যালয়ে এবং কোন পর্যায়ে রয়েছে। ওপিটিএমএস পদ্ধতি চালু করতে আজ সোমবার এর অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত হয়েছে সভা।

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সিএজি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয় এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) কার্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় ওপিটিএমএসের সর্বশেষ অগ্রগতির ওপর একটি উপস্থাপনা তুলে ধরা হয়। এতে জানানো হয়, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সিজিডিএফ এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) কার্যালয়ে অবসর-উত্তর (পোস্ট-রিটায়ারমেন্ট) কার্যক্রমে অটোমেশনের সফলতার ধারাবাহিকতায় অবসর-পূর্ব (প্রি-রিটায়ারমেন্ট) পর্যায়ের কার্যক্রমও ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার লক্ষ্যে এ সিস্টেম প্রস্তুত করা হয়েছে। উপস্থাপনায় বলা হয়, ওপিটিএমএস চালু হলে পেনশন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সেবার গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সভায় সিএজি মো. নূরুল ইসলাম সিস্টেমটির সফল ও দ্রুত বাস্তবায়নের জন্য সিজিএ, সিজিডিএফ এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) কার্যালয়কে এসপিএফএমএস কর্মসূচির সংশ্লিষ্ট কারিগরি দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি ওপিটিএমএসে সিজিএ কার্যালয়ের সুপারিশ অন্তর্ভুক্ত করা, সিজিডিএফ ও বাংলাদেশ রেলওয়ের প্রয়োজনীয় বিজনেস প্রসেস দ্রুত প্রস্তুত ও প্রেরণ, ইএলপিসি (ইএলপিসি) ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সার্ভিস স্টেটমেন্টসংক্রান্ত জটিলতা নিরসনের মাধ্যমে পেনশনভোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

সিএজি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে ওপিটিএমএস দ্রুত পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। এর মাধ্যমে দেশের পেনশনভোগীরা পাবেন আরও স্বচ্ছ, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল পেনশন সেবা।

পেনশনসিএজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে