Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রাজধানীতে মশার উপদ্রব বাড়ছেই

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮
শেয়ার করুন:
রাজধানীতে মশার উপদ্রব বাড়ছেই

ফাইল ছবি

রাজধানীতে মশার উপদ্রব আবারও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার পরিমাণ ৪০ শতাংশের বেশি বেড়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই কিউলেক্স প্রজাতির। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মার্চে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, জানুয়ারি মাসের তুলনায় চলতি ফেব্রুয়ারিতে মশার ঘনত্ব ৪০ শতাংশের বেশি বেড়েছে। গবেষণায় রাজধানীর বিভিন্ন এলাকায় লার্ভা ও প্রাপ্তবয়স্ক মশার উপস্থিতি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

গবেষকরা জানান, রাজধানীর মশার প্রায় ৯০ শতাংশই কিউলেক্স প্রজাতির। বাংলাদেশে সাধারণত কিউলেক্স, এডিস ও অ্যানোফিলিস—এই তিন প্রজাতির মশা দেখা যায়।

কিউলেক্সের কামড়ে ফাইলেরিয়া ও জাপানি এনকেফালাইটিসের ঝুঁকি থাকলেও দেশে এ রোগ তুলনামূলক কম। তবে ব্যাপক বিস্তারের কারণে এই প্রজাতিই এখন নগরবাসীর জন্য সবচেয়ে বড় ভোগান্তির কারণ হয়ে উঠেছে।

গবেষকদের মতে, এ বছর মশার প্রকোপ বাড়ার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শীতের তীব্রতা কম ছিল এবং স্বাভাবিক সময়ের আগেই শীত বিদায় নেওয়ায় মশার বংশবিস্তার দ্রুত শুরু হয়েছে। দ্বিতীয়ত, নর্দমা ও জলাশয়ের দূষণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। তৃতীয়ত, রাজধানীর দুই সিটি করপোরেশনে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতিতে মশা নিয়ন্ত্রণ কর্মসূচির তদারকি ও সমন্বয় দুর্বল হয়ে পড়েছে।

গবেষণায় দেখা গেছে, কামরাঙ্গীর চর, লালবাগ, শনির আখড়া, শ্যামপুর, রায়েরবাজার, উত্তরা এবং রাজধানীসংলগ্ন সাভার এলাকায় মশার ঘনত্ব বেশি। তুলনামূলকভাবে শাহবাগ ও পরীবাগ এলাকায় মশা কিছুটা কম পাওয়া গেছে।


রাজধানীমশাউপদ্রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম