Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

জুলাই স্মৃতি জাদুঘরে মানুষের ঢল, ইতিহাস ছুঁয়ে দেখার আগ্রহ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৭:০০
জুলাই স্মৃতি জাদুঘরে মানুষের ঢল, ইতিহাস ছুঁয়ে দেখার আগ্রহ

ছবি: আগামীর সময়

উদ্বোধনের প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে জুলাই স্মৃতি জাদুঘর। রাজধানীর বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের দূর-দূরান্ত থেকেও মানুষ ছুটে এসেছেন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগের ইতিহাস জানতে।

জাদুঘর ঘুরে দেখে বেসরকারি চাকরিজীবী মো. সুমন বলেছেন, ‘এখানে এসে জানতে পারলাম, একজন স্বৈরশাসক কীভাবে বিলাসবহুল জীবনযাপন করতেন, আর ভিন্নমতের মানুষদের ওপর কতটা নির্মম নির্যাতন চালানো হতো। আয়নাঘরের মতো গোপন বন্দিশালা, নির্যাতনের নানা বর্ণনা, এমনকি মানুষের নখ উপড়ে ফেলার মতো ভয়াবহ ঘটনার তথ্যও জানতে পেরেছি। এগুলো দেখে সত্যিই গা শিউরে উঠেছে।’

তবে নির্যাতনের ইতিহাসের পাশাপাশি জাদুঘরের গ্রাফিতিগুলোও তার দৃষ্টি কেড়েছে। তিনি জানান, ‘গ্রাফিতিগুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এগুলো শুধু শিল্প নয়, আন্দোলনের চেতনা বহন করছে। তাই সবার মতো আমিও এখানে দাঁড়িয়ে ছবি তুলেছি, স্মৃতি হিসেবে রেখে দিতে চেয়েছি।’

একই রকম আবেগ নিয়ে জাদুঘরে এসেছেন পঞ্চগড়ের আব্দুর রহমান। তিনি জানান, তার মেয়ে ও জামাই ঢাকায় থাকেন। তবে তাদের সঙ্গে দেখা করার চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল উদ্বোধনের প্রথম দিনেই জাদুঘরটি দেখা।

আব্দুর রহমান বললেন, ‘আমি গতকাল রাতেই পঞ্চগড় থেকে রওনা দিয়েছি। সকালে ঢাকায় পৌঁছে সোজা জাদুঘরে চলে এসেছি। এই ছোট ছোট ছেলে-মেয়েরা একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে। তাদের আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানাতে এবং সেই ইতিহাস নিজের চোখে দেখতে প্রথম দিনেই এখানে আসা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।’

শুধু জাদুঘর দেখার জন্যই এত দূর থেকে এসেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি হেসে বললেন, ‘অবশ্যই। এমন একটি জায়গা প্রথম দিনে না দেখলে চলবে? তাই চলে এসেছি। জাদুঘর দেখার পাশাপাশি ঢাকার আরও কয়েকটি জায়গা ঘুরে দেখব।’

প্রাইমারি শিক্ষক রানা মিয়া জানান, ‘জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি নতুন প্রজন্মকে দেশের গণতান্ত্রিক আন্দোলন, আত্মত্যাগ ও ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এক জীবন্ত দলিল। এখানে এসে অনেক অজানা ঘটনা সম্পর্কে জানতে পারছি। সব মিলিয়ে একটি দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করার ইতিহাস জানানোর জন্য এটা একটা ভালো উদ্যোগ।’

জুলাই স্মৃতি জাদুঘর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা