সাইবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ মাদ্রাসার তিন ছাত্র
আগামীর সময় প্রতিবেদক

প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় একটি মাদ্রাসার ছাদের ওপর সাইনবোর্ড লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন মাদ্রাসা ছাত্র দগ্ধ হয়েছেন।
রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে ঘটে এই দুর্ঘটনা।
তারা হচ্ছেন সালমান (২৬), মারুফ (১২) ও খায়রুল (১৪)। তাদের মধ্যে সালমান ২ শতাংশ, মারুফ ১৮ শতাংশ ও খায়রুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।
‘কয়েকজন শিক্ষার্থী জড়ো হয়ে আশরাফুল উলুম মাদ্রাসা ছাদের সাইনবোর্ড লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদুৎস্পৃষ্ট হয়,’ জানান দগ্ধ মারুফের ভাই মামুন।
পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুপুরে জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে নেওয়া হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেছেন, দগ্ধ তিন জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


