বিইআরসির নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে ফ্রেশের উদ্যোগ
- ঢাকায় ৩৯টি বিক্রয়কেন্দ্র নির্ধারণ, পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ

সংগৃহীত ছবি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। এ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ৩৯টি বিক্রয়কেন্দ্র নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এসব কেন্দ্র থেকে বিইআরসি নির্ধারিত দামে ফ্রেশ এলপি গ্যাসের সিলিন্ডার রিফিল কিনতে পারবেন গ্রাহকরা। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে




