Agamir Somoy E-Paper
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড়, ‘ঈদ বোনাস’ নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৩:১২
গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড়, ‘ঈদ বোনাস’ নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হওয়ায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ সোমবার সকাল থেকেই যাত্রীরা ব্যাগপত্র নিয়ে টার্মিনালে আসতে শুরু করেন।

তবে এই ভিড়ের সুযোগ নিয়ে কয়েকটি দূরপাল্লার পরিবহনের বিরুদ্ধে ‘ঈদ বোনাস’ নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

টার্মিনালে আসা নওগাঁগামী যাত্রী রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, বাসের নির্ধারিত ভাড়া ৭৫০ টাকা হলেও তাঁর কাছ থেকে ৮৫০ টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট কাউন্টার মাস্টার তাকে বলেছেন ‘আমি জোর করে টাকা নিইনি। বলেছি, খুশি হয়ে যা দেন’।

‘পরবর্তীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে বিষয়টি সামনে এলে ওই কাউন্টারকে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়’, বলছিলেন রাকিবুল ইসলাম।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকারের এক কর্মকর্তা জানান, যেসব যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, তাদের সেই অর্থ অবিলম্বে ফেরত দিতে সংশ্লিষ্ট কাউন্টারকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ ঠেকাতে টার্মিনালে নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, মেহেরপুরগামী আরেক যাত্রী তারিকুল ইসলাম জানান, অনলাইনে টিকিট না পেয়ে বাধ্য হয়ে তাকে কাউন্টারে আসতে হয়েছে।

ভোগান্তির কথা উল্লেখ করে তারিকুল ইসলাম বলেছেন, টিকিটের জন্য একাধিকবার ফোন দিলেও কাউন্টার থেকে কেউ ধরেনি। পরে এখানে এসে দেখি আমার কাছ থেকে ৫০ টাকা বেশি নেওয়া হয়েছে। ঈদ উদযাপনে বাড়ি তো যেতেই হবে, তাই বাধ্য হয়ে বেশি দামেই টিকিট কেটেছি।

‘গোল্ডেন স্টার পরিবহনে আগে যেখানে ভাড়া ছিল ৭৬০ টাকা, ঈদযাত্রায় সেখানে এখন নেওয়া হচ্ছে ৮৩০ টাকা। পাশাপাশি পরিবহনটি অনলাইনে টিকিট দিচ্ছে না’, অভিযোগ তারিকুল ইসলামের।

সরেজমিনে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকেই টার্মিনালে মানুষের চাপ ক্রমাগত বাড়ছে। কেউ পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ একাই নাড়ির টানে গ্রামের পথে রওনা হচ্ছেন।

বিভিন্ন বাস কাউন্টারের সামনে দেখা গেছে যাত্রীদের দীর্ঘ লাইন। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে অনেক যাত্রীই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় এবং চাহিদামতো টিকিট না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন।

রাজধানীঈদ যাত্রাকোরবানি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ১২ জুলাই ২০২৬, ০০:২৭

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ১২ জুলাই ২০২৬, ০০:৫৮

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    ১২ জুলাই ২০২৬, ০১:২৯

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    ১২ জুলাই ২০২৬, ০১:৪৮

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ১২ জুলাই ২০২৬, ০২:১২

    প্রথমার্ধ শেষে ইংল্যান্ড ১-১ নরওয়ে ১

    প্রথমার্ধ শেষে ইংল্যান্ড ১-১ নরওয়ে ১

    ১২ জুলাই ২০২৬, ০২:৫৪

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সঠিক পথে সরকার

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সঠিক পথে সরকার

    ১২ জুলাই ২০২৬, ০২:৪১

    ভক্তদের বিশ্বরেকর্ড

    ভক্তদের বিশ্বরেকর্ড

    ১২ জুলাই ২০২৬, ০১:২২

    এক পাতিলের সংসার

    এক পাতিলের সংসার

    ১২ জুলাই ২০২৬, ০১:২৫

    আড়াই হাজার কোটির ক্লাবে কিয়ারা আদভানি

    আড়াই হাজার কোটির ক্লাবে কিয়ারা আদভানি

    ১২ জুলাই ২০২৬, ০১:৪৪

    ‘তোমার গানে জাগবে জুলাই’ দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা

    ‘তোমার গানে জাগবে জুলাই’ দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা

    ১২ জুলাই ২০২৬, ০১:৩৮

    হপকিন্সের প্রথম অ্যালবাম ‘সারা জীবন আমি সুরই সৃষ্টি করেছি’

    হপকিন্সের প্রথম অ্যালবাম ‘সারা জীবন আমি সুরই সৃষ্টি করেছি’

    ১২ জুলাই ২০২৬, ০১:৩৫

    রুয়েটডিসির মূল ভিত্তি গ্রুমিং

    রুয়েটডিসির মূল ভিত্তি গ্রুমিং

    ১২ জুলাই ২০২৬, ০১:৫৬

    ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুবদল নেতা কলিম হোসেন

    ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুবদল নেতা কলিম হোসেন

    ১২ জুলাই ২০২৬, ০২:০৫

    ৩ হাজার থেকে ৪ লাখ

    ৩ হাজার থেকে ৪ লাখ

    ১২ জুলাই ২০২৬, ০২:১১

    advertiseadvertise