ডেমরায় মিক্সার ট্রাক থেকে নিচে পড়ে এক হেলপারের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় মিক্সার ট্রাক পরিষ্কার করার সময় উপর থেকে নিচে পড়ে মেহেদী হাসান (২২) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
মেহেদীর সহকর্মী মিজানুর রহমান জানিয়েছেন, সকালে সিঁড়িতে দাঁড়িয়ে মিক্সার ট্রাক পরিষ্কার করার সময় নিচে পড়ে মেহেদী হাসান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত মেহেদী চাঁদপুর জেলার শাহরাস্তি থানারপরানপুর গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুর এলাকায় আকিজ রেডিমিক্স কোম্পানির গ্যারেজেই থাকতেন।






