ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫৮

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা হয়েছে ৬৪টি। মঙ্গলবার সকালে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ৩৭ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৩১ জন, উত্তরা বিভাগ ৭১ জন, গোয়েন্দা বিভাগ ৬ জন এবং সিটিটিসি বিভাগ গ্রেপ্তার করেছে ২ জনকে। এ সময় গ্রেপ্তারদের থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল, ১টি ওয়ান শাটারগান, ১টি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা ও ২৮ লাখ জাল নোট জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।






