Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রাজধানীতে স্বল্প আয়ের মানুষ ঝুঁকছেন মাটির চুলায়

  • গ্যাসের তীব্র সংকট
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৪:৩৬
রাজধানীতে স্বল্প আয়ের মানুষ ঝুঁকছেন মাটির চুলায়

ছবি: আশিকুর রহমান। আগামীর সময়

ঢাকায় চলমান গ্যাস সংকটের কারণে রাজধানীর বহু এলাকায় বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। কোথাও সারাদিন গ্যাস মিলছে না, আবার কোথাও শুধু গভীর রাতে স্বল্পচাপে গ্যাস পাওয়া যাচ্ছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, বৈদ্যুতিক চুলা বা বিকল্প জ্বালানির ওপর নির্ভর করছেন। আর স্বল্প আয়ের মানুষ কী করবেন? তাদের সক্ষমতা রয়েছে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ টাকার হিটার কেনার। সেই হিটারও এখন ব্যবহার করার উপায় নেই, বিদ্যুতের দাম চড়া।

ফলে রাজধানীতে স্বল্প আয়ের পরিবারগুলো গ্যাস সংকট থেকে বাঁচতে ব্যবহার শুরু করেছেন মাটির চুলা। তবে যাদের কপালে দুঃখ থাকে, হয়তো সব দিক থেকেই দুঃখ আসতে থাকে। বৃষ্টির কারণে এখন শুরু হয়েছে খড়ির সংকট। এ কারণে অনেক পরিবার খড়ি দিয়ে একবেলা রান্না করেন, আবার তিন-চার পরিবার মিলেও একসঙ্গে রান্না করছেন কোথা কোথাও।
মাটির চুলায় রান্না করছেন এক নারী। ছবি আশিকুর রহমানরাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় গ্যাসের সংকট তীব্র। ফলে এই এলাকার কিছু বাসা বাড়িতে গ্যাস না থাকায় মাটির চুলায় রান্না করছেন নারীরা। আবার বৃষ্টির কারণে খড়ির সংকটে অনেককে একবেলাও রান্না করতে হচ্ছে। গ্যাসের এই সংকটের সময়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নবোদয় হাউজিং এলাকায় একাধিক পরিবার এখন মাটির চুলা পদ্ধতি বেছে নিয়েছেন। একই চিত্র দেখা গেছে টাউন হল এলাকা ও শের শাহ সূরী রোডেও।

মাটির চুলায় রান্না করছিলেন গৃহবধূ আমেনা। তিনি বলছিলেন, ‘লাইনের গ্যাস না থাকায় আমাগো রান্না কষ্ট হইয়া যায়। এইখানে যে আমরা সিলিন্ডার গ্যাস কিনমু, সেইটা অনেক খরচের ব্যাপার। আবার কারেন্টের চুলাও কেনা খরচের ব্যাপার। উপায় না পাইয়া দেখছি, এই মাটি-সিমেন্টের চুলাই একমাত্র ভরসা। একটু সমস্যা হইতাছে, কিন্তু উপায় কী?’
নবোদয় হাউজিংয়ে মাটির চুলায় রান্না করছেন এক নারী। ছবি আশিকুর রহমানমাটির চুলায় রান্নার সমস্যাও রয়েছে। জোগাড় করতে হয় খড়ি। তবে গ্যাস সংকটের মুখে এটাই যেন সহজ, বলছিলেন গৃহবধূ খুশি। তবে বৃষ্টির কারণে শুকনো খড়ি পাওয়াও কঠিন হয়ে গেছে। তার ভাষ্য, ‘লাকড়ি জোগাড় করা খুব একটা কঠিন ছিল না। কিন্তু কয়দিন ধইরা বৃষ্টি পড়তাছে। কাঠের দোকানগুলা থিকা কিন্না আনতে পারি। সেইখানেও খড়ি নাই। আমরা এখন একবেলা রান্না করতাছি।’

এদিকে, রাজধানীর শহরতলীগুলোয় ঘুরে দেখা গেছে স্বল্প আয়ের মানুষ নিয়মিতভাবেই মাটির চুলায় অভ্যস্ত হয়ে যাচ্ছেন। পোস্তগোলা, কামরাঙ্গীরচর, ভাটারা, যাত্রাবাড়ীর অনেক এলাকায় স্বল্প আয়ের মানুষ গ্যাসের বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন মাটির চুলাকে।  

এদিকে তিতাস গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ ঘাটতি এবং পাইপলাইন-সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে সংকট দ্রুত পুরোপুরি কাটার সম্ভাবনা কম। তারা ধাপে ধাপে গ্যাসের চাপ স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে আবাসিক গ্রাহকদের ভোগান্তি আরও কিছুদিন থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

মাটির চুলায় রান্নামাটির চুলাগ্যাস সংকটতিতাস গ্যাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা  ট্রাম্পের

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

    হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

    হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

    অপ্রতিম হত্যায় শঙ্কিত মায়েরা, মনে শত প্রশ্ন

    অপ্রতিম হত্যায় শঙ্কিত মায়েরা, মনে শত প্রশ্ন