Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ক্যাব

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে জনদুর্ভোগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২
বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে জনদুর্ভোগ

ছবি: আগামীর সময়

বিদ্যুৎ ও গ্যাসের অপ্রাপ্ততা, জ্বালানি সংকটে মিল-কারখানা বন্ধ, পরিবহন খাতে চাঁদাবাজি এবং অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিলের কারণে দেশে জনদুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এসব সমস্যার জন্য দায়ীদের চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ক্যাবের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা তুলে ধরা হয়।

সভায় ক্যাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, বিদ্যুৎ-গ্যাস সংকট ও অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিলের কারণে ভোক্তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

ক্যাব সরকারের প্রতিপক্ষ নয়, বরং জনস্বার্থে সরকারের পাশে থেকে অ্যাডভোকেসির ভূমিকা পালন করছে। দায়ীদের চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ভোক্তাদের দুর্ভোগ কমাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


আরও পড়ুন

ট্যাংক পরীক্ষা না করেই গ্যাসমুক্ত সনদ!

০৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি। বললেন, এরই মধ্যে ৪০০ মিল-কারখানা বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকটে একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে বেকারত্বের ঝুঁকি তৈরি হচ্ছে। গ্যাস ও তেলের দাম বৃদ্ধি, পরিবহন খাতে চাঁদাবাজি এবং সিস্টেম লসের কারণে জনদুর্ভোগ আরও বাড়ছে। এসব অনিয়ম দ্রুত বন্ধ করার দাবি জানান তিনি।


আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্প ও জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


ওষুধ খাত প্রসঙ্গে তিনি বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিলের কারণ জনগণকে জানাতে হবে। পাশাপাশি ওষুধের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। খাদ্য ও ওষুধের নিরাপত্তা নিশ্চিত করে জনবান্ধব নীতি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


ক্যাবের কোষাধ্যক্ষ শওকত আলী খান বলেন, ভেজাল বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। ওষুধ খাতে নানা সমস্যার মধ্যে হঠাৎ অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল করায় সংকট আরও তীব্র হয়েছে। অবিলম্বে তালিকাটি পুনর্বহাল করে যৌক্তিক মূল্যে ওষুধের প্রাপ্যতা নিশ্চিত ও ভেজাল ওষুধ এবং খাদ্যপণ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


আরও পড়ুন

গ্যাস ও বিদ্যুৎ সংকট বর্তমান সরকার তৈরি করেনি

২৮ আগস্ট ২০২৬

জ্বালানি খাতের অব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি দেশের নিজস্ব গ্যাস উত্তোলন বাড়িয়ে এলএনজিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দেন।

তার ভাষ্য, গ্যাস-বিদ্যুৎ খাতে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরবরাহ ও মূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ জ্বালানি সংকট সমাধানে সুনির্দিষ্ট পথরেখা তৈরির ওপর গুরুত্ব দেন। তিনি দেশীয় গ্যাস উত্তোলন ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমদানি-নির্ভরতা কমিয়ে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন।

ক্যাবের নির্বাহী পরিচালক আহম্মদ একরামুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ক্যাবের উপদেষ্টা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন।

বিদ্যুৎগ্যাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    advertiseadvertise