যাত্রাবাড়ীতে ভ্যানচাপায় দুই বছরের শিশু নিহত
আগামীর সময় প্রতিবেদক

প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় ভ্যানচাপায় জোনায়েদ হোসেন (২) নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছেন।
আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
উদ্ধারকারী আজিম উদ্দিন বলেছেন, কাজলারপাড়ে তাদের বাসার সামনে খেলতে খেলতে শিশুটি রাস্তায় এলে একটি মালবোঝাই ভ্যান তাকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে, সেখানকার চিকিৎসক পৌনে একটায় তাকে মৃত বলে জানান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন পাটওয়ারীর হাট গ্রামের অটোরিকশা চালক জামির হোসেনের ছেলে জোনায়েদ। সে কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় পরিবারের সঙ্গে থাকত।




