লালবাগ থেকে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
রাজধানীর লালবাগ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে লালবাগের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, তাকে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি জামিল আহমেদ।
শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক এবং যুব মহিলা লীগের ২০১৭-২২ মেয়াদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।



