মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে কাল, যাচ্ছেন ১১২ কর্মী

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে আগামী বৃহস্পতিবার। ওইদিন সরকারিভাবে কর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১১২ কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বোয়েসেলের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সাব্বির আহমেদ আগামীর সময়কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লাইটে তাদের যাওয়ার কথা রয়েছে। আমরা উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি সদয় সম্মতি দিয়েছেন।’
বোয়েসেলের কর্মকর্তারা জানান, সরকারি ব্যবস্থাপনায় ১১২ কর্মীকে নিয়োগ দিয়েছে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া। ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশের এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।
এই যাত্রার মধ্য দিয়ে প্রথম পর্যায়ে বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সরকারি উদ্যোগ শুরু হবে।
নিয়োগ সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও কর্মী শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়াতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়। এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের জুন থেকে ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল।



