Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অর্থ খরচে ব্যর্থ ইসি

ফেরত যাচ্ছে ৩ প্রকল্পের ৪০০ কোটি টাকা

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৬:৪৪
ফেরত যাচ্ছে ৩ প্রকল্পের ৪০০ কোটি টাকা

নির্বাচন কমিশন ভবন

দেশের বাইরে প্রবাসীদের ভোটগ্রহণ নিশ্চিতকরণ ও নির্বাচন প্রক্রিয়ায় আইসটির ব্যবহার বৃদ্ধিসহ উন্নয়নমূলক তিনটি প্রকল্প চলমান ছিল নির্বাচন কমিশনের। তবে এসব প্রকল্পের বরাদ্দকৃত অর্থ খরচ করতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। এতে ফেরত যাচ্ছে প্রায় ৪০০ কোটি টাকা।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ‘দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন এবং বাস্তবায়ন’ প্রকল্পটির মেয়াদ ছিল ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ফেরত যাচ্ছে ১০ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৩৮ টাকা।

আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস প্রকল্প (২য় পর্যায়)। প্রকল্পটির মেয়াদ ছিল ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত। এ প্রকল্প থেকেও ফেরত যাচ্ছে ৩৭৮ কোটি ৯ লাখ ১৬ হাজার ৭০০ কোটি টাকা।

আরও পড়ুন

১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরও কোমর সমান পানি

০৮ জুলাই ২০২৬

এছাড়া, নির্বাচনি প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের মেয়াদ ছিল ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত। এ প্রকল্প থেকে ৩৮ লাখ ৪০ হাজার ৬০০ টাকা।

পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব ও এসব প্রকল্পের দায়ত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দীন আগামীর সময়কে বলেছেন, ‘কেন তারা টাকা খরচ করতে পারেনি সেটি আমাদের এখন জানার কথা নয়। যখন প্রকল্পের সংশোধনী প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠাবে তখন আমরা জানতে জানতে চাইব।’

এদিকে, অর্থ খরচ করতে না পারায় বিভিন্ন সময় নিএন্ডএজির চিফ একাউন্টস ও ফাইন্যান্স অফিসারে কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গত ৩০ জুনের এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের ২০২৫-২৬ অর্থবছরের অব্যয়িত অর্থ আদিষ্ট হয়ে সমর্পণের লক্ষ্যে ‘উন্নয়ন প্রকল্পসমূহের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকা-২০১৮’ এর নির্দেশনা মোতাবেক বার্ষিক রিকনসিলিয়েশন প্রতিবেদন পূরণ করে প্রেরণ করা হলো।

আরও পড়ুন

দুর্যোগ মোকাবিলা প্রকল্প নিজেই দুর্যোগে

০২ জুলাই ২০২৬

এ প্রসঙ্গে সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ আগামীর সময়কে বললেন, ‘অবশ্যই এটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয়। যখন এডিপিতে অর্থ বরাদ্দ করা হয় সেটি সময়মতো ও নিয়ম মেনে খরচ করতে হবে। এটিই নিয়ম। কিন্তু যদি তা না হয় তাহলে ওই সংস্থা জবাবদিহি করতে বাধ্য।’

‘নির্বাচন কমিশন কেন টাকা খরচে ব্যর্থ হলো সেটি তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। না হলে এরকম কাজ অন্যান্য প্রকল্পেও চলতে থাকবে। এটা দিনের পর দিন চলতে দেওয়া যায় না’, যোগ করেন তিনি।

নির্বাচন কমিশনউন্নয়ন প্রকল্পবরাদ্দটাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা