Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রথম পাঁচ বছরে শিশুর পরিচর্যা নিশ্চিতের তাগিদ

  • প্রথম ১০০০ দিনে গঠন হয় মস্তিস্কের ৮০ শতাংশ
  • খেলাধুলায় নিশ্চিত হয় শিশুর মানসিক বিকাশ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৮:৩৩
প্রথম পাঁচ বছরে শিশুর পরিচর্যা নিশ্চিতের তাগিদ

ফাইল ছবি

একটি শিশুর মস্তিষ্কের প্রায় ৮০ শতাংশ বিকাশ ঘটে গর্ভকাল থেকে জন্মের পর প্রথম এক হাজার দিনের (০-২ বছর) মধ্যে। তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যে এই বিকাশ পৌঁছে যায় প্রায় ৯০ শতাংশে। তাই গর্ভকাল থেকেই শিশুর প্রথম পাঁচ বছর পর্যন্ত যথাযথ পরিচর্যা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য দেন বক্তারা।

আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে জানানো হয়, শিশুদের পাশাপাশি গর্ভকালীন সময়ে ও সন্তান জন্মের পর মায়ের মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। অন্তত ১০ শতাংশ অন্তঃসত্ত্বা নারী এবং প্রায় ১৫ শতাংশ নতুন মা প্রসবোত্তর বিষণ্নতায় (পোস্টপারটাম ডিপ্রেশন) আক্রান্ত হন। এ সময় মায়েদের যত্নে পরিবারের পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানকারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম বলেছেন, শিশুদের শিক্ষা, মানসিক সুস্থতা এবং দীর্ঘমেয়াদি বিকাশ নিশ্চিত করতে ছোটবেলা থেকেই এসব খাতে বিনিয়োগের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এর ফলে বাস্তুচ্যুতিসহ নানা সংকটের মধ্যে থেকেও শিশুরা শিখতে পারবে এবং নিজেদের সম্ভাবনাগুলো বিকশিত করার সুযোগ পাবে।

ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (বিআইইডি) নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম বলছিলেন, শিশুদের প্রয়োজন বোঝেন, তাদের প্রতি সহানুভূতিশীল এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন— এমন শিক্ষক ও সহায়ক কর্মী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজন। ব্র্যাক এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছে।

আরও পড়ুন

শিশুর টিকা কোনটা কখন

১৩ জুলাই ২০২৬


অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে নিজের ছোটবেলার নানা অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেছেন, ‘দেশের এক-চতুর্থাংশ জনগোষ্ঠী হচ্ছে শিশু। তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। শিশুদের সুষ্ঠু বিকাশে ইতিবাচক পরিবেশ অত্যন্ত জরুরি।’ শিশুদের বারবার ‘না’ বলার অভ্যাস ত্যাগ করে ‘হ্যাঁ’ বলার পরামর্শ দেন তিনি।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেছেন, আগে সামাজিক কিছু নিয়ম-কানুন ছিল। যুক্তি-বুদ্ধি দিয়ে বিভিন্ন বিষয় বিবেচনা করা হতো, সেগুলো শেষ হয়ে গেছে। উল্টো একধরনের গোষ্ঠীবাদের উত্থান হয়েছে, যা শিশুদের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলতে পারে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে ২০২৬ সালের জুন থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে ‘স্প্ল্যাশ’ কর্মসূচির প্রথম ধাপ। এতে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার চার লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ। পাশাপাশি জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের বয়সভিত্তিক বিভিন্ন সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন

হাম ও উপসর্গে মৃত্যু আরও ৫ শিশুর

১২ জুলাই ২০২৬

ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন (গ্লোবাল) কর্মসূচির প্রধান রাফিয়াত রশীদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ উন্নয়ন সহযোগী সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

শিশুবিকাশব্র্যাক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    advertiseadvertise