Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আমিরাত শিগগিরই বেনজীরকে ফেরত দেবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩২
আমিরাত শিগগিরই বেনজীরকে ফেরত দেবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : আগামীর সময়

সংযুক্ত আরব আমিরাত সরকার শিগগিরই বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে ইউএই ফেডারেল পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য ৩০ দিনের সময় দেওয়া হলেও বাংলাদেশ সরকার মাত্র তিন দিনের মধ্যে ১৪৪ পৃষ্ঠার প্রয়োজনীয় নথি প্রস্তুত, অনুবাদ এবং কূটনৈতিক মাধ্যমে ইউএই সরকারের কাছে পাঠাতে সক্ষম হয়েছে।

‘গত ১২ জুন আবুধাবির ফেডারেল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের এনসিবিকে জানায়, রেড নোটিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তারা প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মাত্র তিন দিনের মধ্যে সম্পন্ন করেছে', বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

বেনজীরকে ফেরানোর বিষয়ে তিনি বলছিলেন, বর্তমান সরকারের কাজের গতি অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকারের ‘শাস্তি ও পুরস্কার’ নীতির আওতায় দায়িত্বশীল ও সৎ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে। একইসঙ্গে গাফিলতি, দুর্নীতি বা দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেছেন, কোনো এলাকা রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব নয়। তবে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে অপরাধী চক্রগুলোকে নির্মূল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজীপুরের সাবেক কমিশনার ড. নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের বিষয়ে তিনি বলেছেন, বিষয়টি প্রচলিত আইন ও বিভাগীয় বিধিমালা অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্ত শেষে মাত্র এক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কনস্টেবল, উপপরিদর্শক (এসআই) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে প্রত্যাহার ও সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে জলদস্যু দমনে কোস্টগার্ড নির্ধারিত কার্যপদ্ধতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। চিহ্নিত ডাকাত মিরাজের অনুসারীরা কোস্টগার্ডের ওপর হামলা চালালে বাহিনীটি আত্মরক্ষার্থে ব্যবস্থা নেয়। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে’, মংলায় কোস্টগার্ড ও স্থানীয়দের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে বলেছেন মন্ত্রী।

আগামী ২৩ জুন একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সতর্কাবস্থা জারির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই দিনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হতে পারে। এ কারণে জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এদিন জনসেবামূলক কাজ, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ চারটি পৃথক ঘটনায় বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে সম্মাননা, সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন কুড়িল বিশ্বরোড এলাকায় জলাবদ্ধতা নিরসনে নিজ হাতে ড্রেন পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা ট্রাফিক কনস্টেবল মো. কামরুজ্জামান। এছাড়া আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেপ্তার, আনোয়ারায় আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন এবং চকরিয়ার ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে ভূমিকা রাখা পুলিশ সদস্যদেরও পুরস্কৃত করা হয়।

জাতীয়স্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন আহমদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!