Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সমালোচনার মুখে আনসার ডিজি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫
সমালোচনার মুখে আনসার ডিজি

সংগৃহীত ছবি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরে জাতীয় পতাকা উত্তোলন না করে শুধুমাত্র বাহিনীর পতাকা উত্তোলনের ঘটনাকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।


এ ঘটনায় স্থানীয়ভাবে যেমন আলোচনা-সমালোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে।

আজ শনিবার সকালে গাজীপুরের সফিপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে দেশের সবচেয়ে বড় ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন ও উদ্বোধন উপলক্ষে একটি আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহান শহীদ দিবসের তাৎপর্যকে সামনে রেখে সকাল ১১টায় নতুন নির্মিত ১২০ ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। এ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক পরিবেশে বিভিন্ন প্রস্তুতিও নেওয়া হয় এবং বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি মহাপরিচালক প্রথমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অনুষ্ঠানের একপর্যায়ে তিনি আনসার ও ভিডিপির প্রায় ২৮ ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করেন। এ সময় বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপস্থিত কর্মকর্তারা তাকে সম্মান জানান।

তবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় তাৎক্ষণিকভাবে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক অংশ শেষ হওয়ার পর সাংবাদিকরা বিষয়টি নিয়ে মহাপরিচালকের কাছে জানতে চাইলে তিনি সংক্ষিপ্তভাবে জানান, আনসার ও ভিডিপি সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এই ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন এবং পতাকা উত্তোলন করা হয়েছে, যা সার্বক্ষণিকভাবে উত্তোলিত থাকবে।

তবে তার এ বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি অনেকেই। সাংবাদিকদের প্রশ্নের চাপ বাড়তে থাকলে একপর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে উপস্থিত সাধারণ আনসার সদস্যরা উদ্যোগ নিয়ে একই ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন, যা উপস্থিত অনেকের কাছে পরিস্থিতি সামাল দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচিত হয়।

ঘটনাটি ঘিরে সচেতন মহল বলছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগঘন একটি দিন। এ দিনে জাতীয় পতাকা উত্তোলন না করে অন্য কোনো পতাকা উত্তোলন করা কতটা যৌক্তিক—তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ একটি দিনে এমন সিদ্ধান্ত গ্রহণের পেছনের কারণ নিয়ে নানা মহলে আলোচনা চলছে।

অন্যদিকে, আনসার ও ভিডিপির অভ্যন্তরীণ মনোবল বৃদ্ধির যুক্তি তুলে ধরা হলেও সমালোচকদের মতে, জাতীয় দিবসে জাতীয় পতাকাই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত ছিল। এ ঘটনায় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি পর্যালোচনার দাবি উঠেছে।

অনুষ্ঠানে আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।







আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি