Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

টিটন হত্যার এক মাস

তদন্তে নেই অগ্রগতি, ধোঁয়াশায় পুলিশ

  • এখনো গ্রেপ্তার করা যায়নি কাউকে
  • আটিবাজারের পর পাওয়া যায়নি খুনিদের গতিবিধি
শহিদুল ইসলাম রাজী
শহিদুল ইসলাম রাজী
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৩:৩৮
তদন্তে নেই অগ্রগতি, ধোঁয়াশায় পুলিশ

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল খন্দকার নাঈম আহমেদ টিটন নামে এক ব্যক্তিকে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ছিলেন একজন ‘শীর্ষ সন্ত্রাসী’। সেই ঘটনার পেরিয়েছে প্রায় এক মাস। কিন্তু এখনো রহস্যের জট খুলতে পারেনি পুলিশ। এই হত্যার সঙ্গে কারা জড়িত, কার নির্দেশে পরিচালিত হয়েছে ‘কিলিং মিশন’ কিংবা হত্যার মূল পরিকল্পনাকারীই বা কারা— এখনো অজানা এসব প্রশ্নের উত্তর।

তদন্ত কর্মকর্তারা বলছেন, হত্যার আগে দীর্ঘদিন ধরে করা হয়েছিল পরিকল্পনা ও রেকি। ঘটনার পর খুনিদের পালানোর রুট শনাক্ত করা গেলেও শেষ পর্যন্ত তারা কোথায় গিয়ে লুকিয়েছে, এখনো তা অজানা।

ঘটনাটি গত ২৮ এপ্রিলের। রাত পৌনে ৮টার দিকে টিটনকে লক্ষ্য করে চালানো হয় গুলি। পরদিন নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন তার বড় ভাই খন্দকার সাঈদ রিপন। মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলালের নাম। সঙ্গে ছিল আরও কয়েকজন সন্দেহভাজনের নাম।

সে সময় নিহতের ভাই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তার দাবি ছিল, বসিলার পশুর হাট নিয়ে টিটনের সঙ্গে বিরোধ চলছিল পিচ্চি হেলাল, বাদল, রনি ও শাহজাহানের। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্রের সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তার বক্তব্য অনুযায়ী, ‘কিলিং মিশন’ শেষ করে খুনিরা মোটরসাইকেলে জিগাতলা হয়ে ইরানি মাঠের পাশ দিয়ে রায়েরবাজার বেড়িবাঁধে ওঠে। এরপর দ্রুতগতিতে পালিয়ে যায় আটিবাজার দিয়ে। সেখান থেকে তাদের গতিবিধি কেমন ছিল, সেই তথ্য আর পাওয়া যায় না।

তবে ঘটনাস্থলের আশপাশের ২৩টি বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে হত্যার আগে খুনিদের গতিবিধি, ব্যাকআপ টিমের উপস্থিতি এবং পালানোর রুট সম্পর্কে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। প্রাথমিক অনুসন্ধানে ডিবি পুলিশের ধারণা, প্রতি মঙ্গলবার নিউ মার্কেট বন্ধ থাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় পরিকল্পিতভাবেই বেছে নেওয়া হয় জায়গাটি।

তদন্তকারীরা বলছেন, ঘটনার দিন মোবাইল ফোন সঙ্গে নিয়ে বের হননি টিটন। ফলে কোথায় যাচ্ছিলেন বা কে তাকে সেখানে ডেকেছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পূর্বপরিকল্পনা অনুযায়ী টিটনের ঘনিষ্ঠ কাউকে ব্যবহার করে তাকে নিউ মার্কেট এলাকায় ডাকা হয়, যাতে বাসায় ফেরার পথে তিনি ব্যবহার করেন নির্ধারিত রুট।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, হত্যার দিন সন্ধ্যা ৬টা থেকেই ঘটনাস্থলের আশপাশে অবস্থান করছিলেন মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন দুই কিলার। রাত ৭টা ৫০ মিনিটে তাদের দেখা যায় নীলক্ষেত মোড়ে। একই সময় নীলক্ষেতে ছিলেন টিটনও। পরে তিনি হেঁটে ঘটনাস্থলের দিকে যেতে থাকলে মোটরসাইকেলে তাকে অনুসরণ করেন খুনিরা। রাত ৭টা ৫৪ মিনিটে টিটনের ওপর হামলা চালিয়ে পরপর ছয়টি গুলি করেন তারা। পুরো ঘটনাটি ঘটে মাত্র চার মিনিটে।

সূত্র জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুই কিলারের বাইরে আরও দুজন ব্যাকআপ সদস্য ছিল। ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই দুই ব্যক্তি দীর্ঘ সময় টিটনের গতিবিধি অনুসরণ করে শুটারদের তথ্য দিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। রেকি করা স্থানের কাছাকাছি পৌঁছানোর পর নীলক্ষেত থেকে মোটরসাইকেলে রওনা দেয় শুটার ও তার সহযোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মোটরসাইকেলের চালকের মাথায় ছিল সাদা হেলমেট ও গায়ে কালো রঙের শার্ট। শুটারের পরনে ছিল সাদা শার্ট। তার মাথায় ছিল ক্যাপ ও মুখে ছিল মাস্ক। তাদের গতিবিধি বিশ্লেষণ করে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান শফিকুল ইসলাম আগামীর সময়কে বললেন, আধিপত্য বিস্তার, রায়েরবাজারে ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, ঈদকেন্দ্রিক চাঁদাবাজিতে প্রভাব বিস্তার এবং গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বকে মাথায় রেখে চলছে তদন্ত। ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, হত্যার পেছনে জড়িত থাকতে পারেন একাধিক ব্যক্তি। শুটারদের গ্রেপ্তার করা গেলে জানা সম্ভব হবে ঘটনার বিস্তারিত।’

টিটন ২০০১ সালে জোট সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন ২ নম্বরে। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্ত হয়ে ঢাকাতেই ছিলেন তিনি। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, দেশ থেকে পলাতক ‘শীর্ষ সন্ত্রাসী’ জোসেফ ও তার অনুসারীরা জড়িত থাকতে পারেন এই হত্যার সঙ্গে। কারণ হিসেবে তারা জানিয়েছেন, নব্বইয়ের দশকে জোসেফের ভাই টিপু হত্যার ঘটনায় টিটন ও ‘সন্ত্রাসী ক্যাপ্টেন’ ইমনের বিরুদ্ধে ছিল অভিযোগ। সেই বিরোধ ও প্রতিশোধের সূত্র ধরেই হত্যা হতে পারেন টিটন। যদিও এ বিষয়ে মুখ খুলছে না নিহতের পরিবার।

সূত্রগুলো বলছে, একসময় রায়েরবাজার ও জিগাতলা এলাকায় প্রভাব বিস্তার করতেন ইমন এবং টিটন। জোসেফের সঙ্গেও বিরোধ ছিল তাদের। ব্যবসায়ী বাবর এলাহী হত্যা মামলায় দীর্ঘ ১৭ বছর কারাগারে ছিলেন টিটন। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে কারামুক্ত হয়ে দুবাইয়ে চলে যান সন্ত্রাসী ক্যাপ্টেন ইমন। অন্যদিকে দেশেই অবস্থান করছিলেন টিটন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    advertiseadvertise