Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আন্দোলনকারীদের পুলিশের লাঠিপেটা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:৩৯
আন্দোলনকারীদের পুলিশের লাঠিপেটা

ছবি ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছত্রভঙ্গ হয়ে সংসদ ভবনের সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা রমনা থানার ডিসি জাহিদ বলেছেন, ‘এই এরিয়া আমার আন্ডারে নয়। তেজগাঁও থানার আন্ডারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’

এদিকে, লাঠিচার্জে ছত্রভঙ্গ হওয়ার ২০-২৫ মিনিট পর আবারও সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। 

ছত্রভঙ্গের পর ফের সমাবেত হয়েছেন আন্দোলনকারীরা

এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীদের একজন আইডিয়াল কলেজের শিবলু বলেছেন, ‘প্রথমে আমাদের বলা হলো ভিতরে কয়েকজন প্রতিনিধি পাঠাতে। আমরা ১৫ জন পাঠানোর সাথে সাথেই তারা আমাদের ওপর হামলা করে।’

এর আগে আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন তারা।

পুলিশের লাঠিচার্জএরপর বিকাল ৩টা ৪০ মিনিটে আবার ফিরে আসেন সায়েন্স ল্যাবে। সেখান থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে সংসদ ভবনের দিকে যান তারা। সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের দুই নম্বর গেটের সামনে অবস্থান নেওয়ার পর সাড়ে ছয়টার দিকে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪ জুলাই ২০২৬

একই দাবিতে দিনভর বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরায়। এ ছাড়া, চট্টগ্রাম, রাজশাহী ও কুমিল্লাসহ আরও বেশ কয়েকটি জেলায়ও বিক্ষোভ করেছেন তারা।

সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন আলটিমেটামে বলেছেন, ‘আজ সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা আবার গ্রহণ করা এবং যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা। একই সঙ্গে আগামীকাল বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তারা।

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে আলটিমেটাম

১৪ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের পক্ষ থেকে তেজগাঁও কলেজের ফারহান সাদিদ জানিয়েছেন, ‘আজকে সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নতুন যিনি শিক্ষামন্ত্রী আসবেন— তিনি যেন আগামীকালের পরীক্ষা পিছিয়ে দেন। আপাতত এখন শিক্ষামন্ত্রীর পতত্যাগ প্রধান দাবি।

প্রধানমন্ত্রীকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন শিক্ষামন্ত্রী

এদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের জোরালো আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৈঠকে প্রধানমন্ত্রীকে সার্বিক বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি শুরু হয়।

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ 

অন্যদিকে, শিক্ষার্থীদের নিয়ে নিজের পূর্বের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সংসদ অধিবেশনে দুঃখ প্রকাশ করেন তিনি।

সংসদের অধিবেশনে মন্ত্রী বলছিলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। এ সময় টেবিল চাপড়ে মন্ত্রীর এই দুঃখপ্রকাশকে স্বাগত জানান সংসদ সদস্যরা।

সংসদ ভবনআন্দোলনকারীপুলিশের লাঠি চার্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব