জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছত্রভঙ্গ হয়ে সংসদ ভবনের সামনে থেকে সরে যান আন্দোলনকারীরা।এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা রমনা থানার ডিসি জাহিদ বলেছেন, ‘এই এরিয়া আমার আন্ডারে নয়। তেজগাঁও থানার আন্ডারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’এদিকে, লাঠিচার্জে ছত্রভঙ্গ হওয়ার ২০-২৫ মিনিট পর আবারও সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীদের একজন আইডি...