Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নিজের বাড়ি ও শ্বশুরবাড়ি— দুই জায়গাতেই অনিরাপদ নারী

মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২২
শেয়ার করুন:
নিজের বাড়ি ও শ্বশুরবাড়ি— দুই জায়গাতেই অনিরাপদ নারী

গ্রাফিকস: আগামীর সময়

সাম্পানে করে বেড়াতে গিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস। পাশে ছিলেন স্বামী রাজা মিয়া। নৌকাতেই স্ত্রীকে গলা টিপে খুন করেন তিনি। লাশ ফেললেন কর্ণফুলীর শিকলবাহা খালে। কারণ? স্বামীর আগের বিয়ের খবর জেনে গিয়েছিলেন জান্নাতুল। এ ঘটনা গত ২৮ জুলাইয়ের।

সাহেরা আক্তার কাজলের বয়স মাত্র ২০ বছর। দেড় মাসের শিশু ছিল কোলে। যৌতুক আর আসবাবের চাপে চলত নির্যাতন। ২৬ আগস্ট বিষপানে আত্মহননের পথ বেছে নেন তিনি।

আবার হবিগঞ্জের শাবানা বেগমের কথা ধরা যাক। বয়স ২৩ বছর। তালাকের পর পাওয়া দেনমোহরের টাকার কিছুটা রেখেছিলেন বড় ভাইয়ের কাছে। তা ফেরত চাওয়ায় ৩১ আগস্ট বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারান শাবানা।

এভাবেই স্বামীর ঘর কিংবা বাবার বাড়ি। ‘ভরসার’ এই দুই ঠিকানার কোনোটিই নিরাপদ নয় নারীর জন্য। দুই জায়গাতেই ঘাপটি মেরে থাকে সহিংসতা। কখনো স্বামী, কখনো শ্বশুরবাড়ির লোকজন। আবার কখনো নিজের রক্তের সম্পর্কের মানুষই হয়ে ওঠেন খুনি।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান তুলে ধরছে ভয়াবহ এক চিত্র। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংস্থার নথির ভিত্তিতে তৈরি এই হিসাব অবশ্য দেশের পারিবারিক সহিংসতার পূর্ণাঙ্গ তথ্য নয়। তবু যা সামনে এসেছে, তা আঁতকে ওঠার মতো।

গত ৫ বছর ১০ মাসে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে ৩ হাজার ৮৮টি। এর মধ্যে খুন হয়েছেন ১ হাজার ৭৮৯ নারী। অর্থাৎ সহিংসতার ৫৮ শতাংশই গড়িয়েছে খুনে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সহিংসতার ঘটনা ঘটেছে ৩৭৯টি। খুন হয়েছেন ২২৪ নারী। এর মধ্যে ৬৬ শতাংশ খুন হয়েছেন স্বামীর হাতে। শ্বশুরবাড়ির লোকজনের হাতে ১৭ শতাংশ। আর বাবার বাড়ির সদস্যদের হাতে ২০ শতাংশ।

সব মিলিয়ে গত ৫ বছর ১০ মাসে স্বামীর হাতে খুন হয়েছেন ১ হাজার ১৭৬ নারী। শ্বশুরবাড়ি ও বাবার বাড়িতে খুনের সংখ্যা কাছাকাছি থাকলেও বাবার বাড়িতে খুন হওয়ার প্রবণতা কিছুটা বেশি। যদিও এসবের অর্ধেকের বেশি ঘটনায় হয়নি মামলা।

শুধু খুন নয়, নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন অনেক নারী। গত ৫ বছর ১০ মাসে এমন ঘটনা ঘটেছে ৮৩০টি। চলতি বছরের প্রথম ১০ মাসেই আত্মহত্যা করেছেন ১০৭ নারী; যাদের বড় অংশই তরুণ।

মানবাধিকারকর্মী ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক পরনির্ভরশীলতা আটকে রাখে নারীকে। লোকলজ্জা আর বিচারহীনতাও বড় বাধা। বাবার বাড়ি থেকেও অনেক সময় মেলে না আশ্রয়। যে কারণে ঘরের ভেতরের সহিংসতার অনেক ঘটনাই থেকে যাচ্ছে আড়ালে।

নারী অধিকার সংগঠন নারীপক্ষের সদস্য শিরীন হক আগামীর সময়কে বললেন, “নারী-পুরুষের শ্রেণিবিভাজন ভেঙে যাচ্ছে। নারীরা প্রতিষ্ঠিত হচ্ছেন। কিন্তু ‘স্বামিত্ব’ এ দেশে এমন এক ক্ষমতার হাতিয়ার, যা দিয়ে ইচ্ছামতো নারীকে নির্যাতন করা যায়। আবার সম্পত্তির ক্ষেত্রে অসম উত্তরাধিকার আইনে পৈতৃক সম্পত্তিতে প্রাপ্য হিস্যা দিতেও নারাজ বাবার বাড়ির লোকজন। দরকার হলে তারা নির্যাতন করে, সহিংসতা চালায়।”

তালাকের পর দেনমোহরের ৪০ হাজার টাকা পেয়েছিলেন শাবানা বেগম। তার ২০ হাজার টাকা রেখেছিলেন বড় ভাইয়ের কাছে। ফেরত চাইলে কথাকাটাকাটির একপর্যায়ে ভাই শাহিন মিয়া ছুরি দিয়ে আঘাত করেন শাবানাকে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আসকের তথ্য বিশ্লেষণে দেখা গেল, যৌতুক, পরকীয়া ও দাম্পত্যকলহ নারী হত্যার অন্যতম কারণ। পাশাপাশি সম্পত্তির বিরোধ, সন্তান নিয়ে চাপ এবং পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে শ্বশুরবাড়িতে ঘটে খুনের ঘটনা।

বাবার বাড়িতে হত্যার কারণও অনেকটা কাছাকাছি। সম্পদ ও জমি নিয়ে বিরোধ, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, পারিবারিক কলহ, প্রাপ্য অর্থ দাবির কারণে বাবার বাড়িতে হত্যার শিকার হন নারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক বলছিলেন, দুই জায়গাতেই নারীকে ‘মানুষ’ হিসেবে দেখা হয় না। পরিবারের সদস্যরা কখনো সরাসরি নারীকে নির্যাতন করেন, কখনো উসকে দেন। এতে নারীর ওপর নির্যাতন-সহিংসতা, জোরজবরদস্তি চলতেই থাকে। সঠিকভাবে সন্তান প্রতিপালন ও রাষ্ট্রের আইন কার্যকর হলেই শুধু এ ধরনের ঘটনা কমে আসবে বলে ধারণা এই অধ্যাপকের।

সহ্য না করতে পেরে আত্মহত্যা

অর্থনৈতিক পরনির্ভরশীলতা, সামাজিক লোকলজ্জা এবং বিচারহীনতায় অনেক নারী নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারেন না। বাবার বাড়ি থেকে বাড়িয়ে দেওয়া হয় না সহযোগিতার হাত; বরং কখনো পরামর্শ, কখনো চাপ আসে মানিয়ে নেওয়ার। একসময় আর মেনে নিতে না পেরে নারীরা বেছে নেন আত্মহননের পথ।

যৌতুক ও আসবাবপত্রের দাবি ছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের। এ নিয়ে তাদের নিয়মিত নির্যাতনের শিকার হতেন আশুলিয়ার সাহেরা আক্তার কাজল। একপর্যায়ে স্বামীর বাড়িতেই বিষপানে আত্মহত্যা করেন এই নারী।

এমন সব ঘটনা থামাতে বাবার বাড়ির সদস্যদের নারীদের পাশে থাকার গুরুত্ব তুলে ধরলেন শিরীন হক। বললেন, ‘বিয়ের সময় গয়না উপহারের চেয়েও গুরুত্বপূর্ণ মা-বাবা বা ভাইয়ের আশ্বাস যে, ‘মাগো, এটা সবসময়ই তোমার বাড়ি। দরকার হলে চলে আসতে দ্বিধা করবে না। আমরা পাশে থাকব।’ এতে মুখ বুজে সহিংসতা মেনে নেওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে।

একই সঙ্গে পারিবারিক সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করা জরুরি বলেও মত এই মানবাধিকারকর্মীর। বললেন, এতে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। সাহসের সঙ্গে সবকিছু মোকাবিলা করতে পারবেন। পরিস্থিতি বদলে যাবে।

অধিকাংশ ঘটনাতেই হয় না মামলা

স্বামী, শ্বশুরবাড়ি ও নিজের পরিবারের সদস্যদের হাতে নির্যাতন-হত্যার অধিকাংশ ঘটনাতেই করা হয় না মামলা। অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে মামলা হলেও পরে মিটমাট হয়ে যায়। আসকের পরিসংখ্যান বলছে, পারিবারিক সহিংসতার ৫৬ শতাংশ ঘটনাতেই হয়নি মামলা।

আইনবিদরা বলছেন, সংসার ভেঙে যাওয়ার ভয় বা সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে মামলা করেন না অনেক নারী। কেউ কেউ আবার প্রতিশোধের শঙ্কায় বিরত থাকেন আইনি পদক্ষেপে যাওয়ার। কেউবা পারিবারিক সহযোগিতার অভাবে পান না সাহস। এ ছাড়া আইনিপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, খরচ ও বিচার পাওয়ার অনিশ্চয়তাও মামলা না করার অন্যতম কারণ।

শাস্তি দেওয়া যাবে না— এমন ধারণা থেকেও অনেকে মামলা করতে আগ্রহী হন না বলে জানালেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্রাইম অ্যান্ড জাস্টিস স্টাডিজের সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাজুল ইসলাম। বললেন, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এ পারিবারিক সহিংসতার জন্য সরাসরি শাস্তির বিধান রাখা হয়নি। যাতে নির্যাতনের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে যায়। তবে আদালতের দেওয়া সুরক্ষা আদেশ অমান্য করলে শাস্তির বিধান রয়েছে।

এমন প্রেক্ষাপটের মধ্যেই বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ২৫ নভেম্বর বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারীর প্রতি সব ধরনের সহিংসতা এবং নির্যাতন বন্ধে সচেতনতা তৈরি ও প্রতিরোধ যে দিবসের মূল লক্ষ্য।

শ্বশুরবাড়িঅনিরাপদনারীযৌতুকনির্যাতনআত্মহননদেনমোহরছুরিকাঘাতভরসার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল