Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মজুরি বৃদ্ধির ঘোষণার পরও থামেনি বিক্ষোভ, গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৪৫
শেয়ার করুন:
মজুরি বৃদ্ধির ঘোষণার পরও থামেনি বিক্ষোভ, গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ফাইল ছবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড। এ ছাড়া আরও তিন গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে শ্রমিকদের। তবে এ সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নন। তাদের দাবি, ন্যূনতম মজুরি করতে হবে ৩০ হাজার টাকা।

এ দাবিতে আজ বুধবার সকাল থেকে গাজীপুর ও সাভারের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে ঘটে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

শ্রমিক অসন্তোষের কারণে আজ গাজীপুর ও সাভারে অন্তত ৯৬টি কারখানায় উৎপাদন বন্ধ আছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আট জেলায় মোতায়েন করা হয়েছে ১০৮ প্লাটুন বিজিবি।

শ্রমিকদের অবরোধের কারণে বুধবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোড় ও গাজীপুরা সাতাইশ এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

আরও পড়ুন

তৈরি পোশাকশ্রমিকদের চার গ্রেডে নতুন মজুরি ঘোষণা

২৫ নভেম্বর ২০২৬

এদিকে সকাল ১০টার দিকে গাজীপুরের গাজীপুরা সাতাইশ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেন। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে ৩৫টি পোশাক কারখানা বন্ধ আছে। আজ শ্রমিক অসন্তোষের জেরে আরও ২০টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে ভোগড়া ও নাওজোড় এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে কিছুটা সমস্যা তৈরি করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুরেও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সকাল পৌনে ৯টার দিকে বাগবাড়ি মোড় এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নেন। তারা আশপাশের সচল কারখানার শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

২৫ নভেম্বর ২০২৬

একপর্যায়ে শ্রমিকরা বাগবাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। শ্রমিকরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ৪১টি কারখানায় উৎপাদন বন্ধ আছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ১০টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুর

এদিকে গাজীপুরের শ্রীপুরেও কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টার দিকে বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলা চালানো হয়। এসব কারখানার কয়েকটিতে ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। কোথাও ফটক ভাঙচুরের চেষ্টা চালানো হয়।

আরও পড়ুন

সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছত্রভঙ্গ করল পুলিশ

২৫ নভেম্বর ২০২৬

ফখরুদ্দিন টেক্সটাইল মিলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, কারখানাটি বুধবার বন্ধ ছিল। সকালে কয়েকজন যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাঙচুরের চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা আবার হামলা চালিয়ে কারখানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান জানিয়েছেন, কারখানায় ভাঙচুর হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম জানান, শ্রীপুরে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তারা শ্রমিক নয়। বহিরাগত কিছু যুবক শ্রমিকবেশে বিভিন্ন কারখানার ফটকে গিয়ে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল করছে।

১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আরও সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির এক বিবৃতিতে জানানো হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব সদস্য দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

ঢাকাসহ সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

২৫ নভেম্বর ২০২৬

এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৮, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে তিন ও কক্সবাজারে এক প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

মজুরি বোর্ডের বৈঠক

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। দুপুর ২টায় শুরু হওয়া বৈঠক চলে রাত দেড়টা পর্যন্ত। বৈঠকে মালিকপক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। পরে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিলেও বোর্ডের ছয় সদস্যের ভোটে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়। এর পক্ষে চারটি এবং ১৮ হাজার টাকার পক্ষে দুটি ভোট পড়ে।

আরও পড়ুন

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার

২৫ নভেম্বর ২০২৬

আজ ভোর ৪টায় সংবাদ সম্মেলনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি নতুন বেতন কাঠামো ঘোষণা করেন। এতে প্রথম গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামো আগের তুলনায় ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেশি। তবে এটি কার্যকর করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের কথা আছে।

এদিকে নতুন মজুরি পুরোপুরি সন্তোষজনক নয় বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তার ভাষ্য, ‘তৈরি পোশাকশ্রমিকদের নতুন নির্ধারিত ন্যূনতম মজুরি পুরোপুরি সন্তোষজনক না হলেও একেবারে কম নয়।’ তবে শ্রমিকদের একাংশ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন গাজীপুর প্রতিনিধি, সাভার (ঢাকা) প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ও টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি]

বেতন নির্ধারণনিম্নতম মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পের শ্রমিকপোশাক শ্রমিকদের আন্দোলনঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধপুলিশ-শ্রমিক সংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান