Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এক বছরে এক বিসিএস শেষ করার প্রতিশ্রুতি পিএসসি চেয়ারম্যানের

agamir somoy
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৯:২০
এক বছরে এক বিসিএস শেষ করার প্রতিশ্রুতি পিএসসি চেয়ারম্যানের

ছবিঃ আগামীর সময়

অনেকের কাছেই সরকারি চাকরি মানেই সোনার হরিণ। তা পেতে হলে বিসিএসই হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তবে প্রথম শ্রেণির এই পরীক্ষায় বড় বাধা এর দীর্ঘসূত্রতা।

আর এই দীর্ঘসূত্রতা কমিয়ে এনে এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। এক্ষেত্রে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন (সংস্থাপন তদন্ত) দ্রুত শেষ করার বিষয়ে জোর দিলেন তিনি। একইসঙ্গে কর্ম কমিশনের রোডম্যাপ বাস্তবায়নে প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতার দাবি জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান।

আজ বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন ড. মোবাশ্বের।

সংকটকালে দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে পিএসসি চেয়ারম্যান বলছিলেন, বিগত দিনে কমিশনের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। প্রিলিমিনারি থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল পর্যন্ত প্রতিটি ধাপে যেন ন্যায্যতা নিশ্চিত হয় সেই লক্ষ্যেই কাজ করছে পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। চেয়ারম্যানের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন তিনি। একটি বিসিএস প্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ করা এখন সময়ের দাবি। নিয়োগ প্রক্রিয়াকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। বর্তমান মেয়াদে কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা ।

‘প্রশাসন ক্যাডারের মতো কারিগরি বা প্রফেশনাল ক্যাডারেও যেন মেধাবীরা সমানভাবে আগ্রহী হয় সেই পরিবেশ তৈরি করতে হবে’- উল্লেখ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিএসসি ভবন চত্বরে স্থাপিত ‘মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ, বেলুন ওড়ানো এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। এতে অংশ নেন কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিসিএসকর্ম কমিশনপ্রতিষ্ঠাবার্ষিকী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত