Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে ছয় জেলায় প্রচারাভিযান, সম্মাননা পাবেন ৩৬ নারী

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৪২
শেয়ার করুন:
নারী নির্যাতন প্রতিরোধে ছয় জেলায় প্রচারাভিযান, সম্মাননা পাবেন ৩৬ নারী

প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান চালাবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। এতে নারীর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং অপরাধীদের দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনএনআরসির উদ্যোগে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ প্রচারাভিযান পরিচালিত হবে।

প্রচারাভিযানের মূল বার্তা, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে এক হই। ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান।’ প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বাড়ানো, প্রতিকার ও সহায়তা পাওয়ার পথ সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সহযোগিতা জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিজিটাল প্রযুক্তি নারীর শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ও মতপ্রকাশের সুযোগ বাড়ালেও এর অপব্যবহারে অনলাইনে যৌন হয়রানি, হুমকি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ভুয়া পরিচয়ে প্রতারণা এবং সম্মতি ছাড়া ছবি বা তথ্য প্রকাশের মতো ঘটনা ঘটছে। এসব সহিংসতা নারীর নিরাপত্তা, মর্যাদা ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক ক্ষেত্রে এর ফলে নারীরা অনলাইন কার্যক্রম, নেতৃত্ব, নাগরিক অংশগ্রহণ ও ডিজিটাল সেবা গ্রহণ থেকেও পিছিয়ে পড়ছেন।

ছয় জেলায় সংবাদ ব্রিফিং, সম্মাননা পাবেন ৩৬ নারী

প্রচারাভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ময়মনসিংহে পৃথক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হবে। এ ছাড়া নারীর অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, আইনি ও মানবিক সহায়তা এবং ডিজিটাল উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ছয় জেলার মোট ৩৬ জন নারী ও তরুণীকে সম্মাননা দেওয়া হবে।

স্থানীয় পর্যায়ে নারীদের অবদান তুলে ধরা এবং অন্যদেরও সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে উৎসাহিত করাই এ সম্মাননার উদ্দেশ্য। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বিশেষ করে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতার বাস্তব চিত্র, প্রতিরোধের চ্যালেঞ্জ এবং প্রতিকার পাওয়ার প্রতিবন্ধকতাগুলো গণমাধ্যমে তুলে ধরা হবে।

এ ধরনের ঘটনা নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সহিংসতার শিকার ব্যক্তিদের সম্মতি, গোপনীয়তা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

নয়টি কমিউনিটি রেডিওতে বিশেষ আলোচনা

প্রচারাভিযানের আওতায় দেশের নয়টি কমিউনিটি রেডিওতে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। এসব অনুষ্ঠানে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতার ধরন, প্রতিরোধের উপায়, অভিযোগ জানানোর প্রক্রিয়া এবং আইনি ও অন্যান্য সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে তথ্য তুলে ধরা হবে।

প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজ ও বোধগম্য ভাষায় প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রচারাভিযানের বিভিন্ন আয়োজনে ছয় জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ৭২ জন সাংবাদিক অংশ নেবেন। পাশাপাশি সম্মাননার জন্য নির্বাচিত ৩৬ জন নারী ও তরুণী, স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয় জেলার ফোকাল পারসন এবং নয়টি কমিউনিটি রেডিওর কর্মীরাও যুক্ত থাকবেন।

বিএনএনআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু সচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়। এ জন্য সহিংসতার শিকার ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, সহজলভ্য আইনি ও মানবিক সহায়তা, কার্যকর প্রতিকার এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ব্যক্তি, পরিবার, সমাজ, গণমাধ্যম, সেবাদাতা প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব।

নারী নির্যাতনসম্মাননাসহিংসতা প্রতিরোধপ্রচারাভিযান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০