নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীর করা মামলায় আসামিকে গ্রেপ্তারের তথ্য আজ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি আব্দুর রহিম।গ্রেপ্তার আসামি হলেন উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখীল গ্রামের মো. লিংকন। মামলায় আরও তিনজনকে আসামি করেছেন ওই নারী।এজাহারে বলা হয়েছে, বাদী একজন গৃহবধূ। বাড়িতে মুরগি ও কোয়েল পাখির খামার দিয়েছেন তিনি। তার স্বামী ও এক ছেলে প্রবাসী। আসামিদের সঙ্গে তার পরিবারের জমির বিরোধ অনেকদ...