৫ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
আগামীর সময় প্রতিবেদক

শিশুসহ ৫ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ- সংগৃহীত
চুয়াডাঙ্গা সীমান্তে পাঁচ জনকে পুশ ইনের অপচেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফের গেদে ক্যাম্পের সদস্যরা এক পুরুষ, ৩ নারী ও এক শিশুসহ মোট ৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে বাধা দেয়। পরবর্তী সময়ে তাদের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করা হয়। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়। ফলে পুশ ইনের প্রচেষ্টা সফলভাবে ঠেকানো সম্ভব হয়।




