Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অবসর ও কল্যাণ ট্রাস্ট বোর্ডে বড় পরিবর্তন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৮:৩৪
অবসর ও কল্যাণ ট্রাস্ট বোর্ডে বড় পরিবর্তন

গ্রাফিকস: আগামীর সময়

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টে দুর্নীতি বন্ধে বোর্ড ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনে এনেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত আইনের আলোকে বোর্ডে তিন বছর পর শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

একই সঙ্গে পরিবর্তন আনা হচ্ছে দুই প্রতিষ্ঠানের মূল আইনি কাঠামোতেও। যেখানে নিয়ন্ত্রণ করা হয়েছে বেসরকারি শিক্ষকদের একক কর্তৃত্ব। ফলে গতি আসবে নিয়মিত কমিটি ছাড়া চলা বোর্ড দুটিতে।

গতকাল রবিবার পৃথক দুটি প্রজ্ঞাপনে অবসর সুবিধা বোর্ডের অষ্টম পরিচালনা পরিষদ এবং কল্যাণ ট্রাস্টের ১২তম ট্রাস্টি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ফলে ঝুলে থাকা হাজার হাজার আবেদন দ্রুত সময়ে নিষ্পত্তির আশা করছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী তিন বছরের জন্য গঠিত হয়েছে বোর্ড দুটি। এতে চেয়ারম্যান হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব। আর ভাইস চেয়ারম্যান থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। অবসর বোর্ডে সচিব মনোনীত হয়েছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বালাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন। কল্যাণ ট্রাস্টের সচিব মনোনীত হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী।

তবে শিক্ষক নেতাদের আধিপত্য কমাতে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক; শিক্ষা, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী প্রতিনিধিকে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগে বোর্ডের একক নিয়ন্ত্রণ ছিল শিক্ষক নেতাদের হাতে। কার্যত বোর্ড ও ট্রাস্টের প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিলেন তারাই। ফাইল অনুমোদন, অর্থ ছাড়, আবেদন প্রক্রিয়া সবকিছুতেই নিরঙ্কুশ প্রভাব ছিল তাদের। সেখানে তাদের নেতৃত্বেই গড়ে ওঠে একটি শক্তিশালী সিন্ডিকেট। যারা একই শিক্ষক ভাতা একাধিকবার, ভুয়া কাগজ দেখিয়ে মৃত শিক্ষকদের ভাতা উত্তোলন কিংবা ঘুষ নিয়ে আগের আবেদন নিষ্পত্তি করতেন। এতে সময়মতো টাকা পেতেন না অসুস্থ শিক্ষক ও তার পরিবার।

কর্মকর্তারা জানিয়েছেন, আর্থিক সিদ্ধান্তে এখন বহুমাত্রিক অনুমোদন নিতে হবে। বিনিয়োগ, প্রশাসনিক ব্যয় ও নীতিগত সিদ্ধান্তে একাধিক স্তরের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। ডিজিটাল আবেদন ও ট্র্যাকিং ব্যবস্থা, বার্ষিক অডিট, আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষকঅবসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise