Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিকল্প জ্বালানি ব্যবহারের তাগিদ রাষ্ট্রপতির

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২
বিকল্প জ্বালানি ব্যবহারের তাগিদ রাষ্ট্রপতির

গ্রাফিকস: আগামীর সময়

দেশে বিনিয়োগ ও শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় শিল্পকারখানায় সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি দল গতকাল বুধবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে সরকার অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার, বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেছেন, শিল্পে নতুন বিনিয়োগ বাড়াতে অর্থায়নের সুযোগ সহজ করা জরুরি। এক্ষেত্রে ব্যাংক ঋণের সুদের হার সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। ঋণের ব্যয় কমানো গেলে শিল্প উদ্যোক্তারা নতুন বিনিয়োগ ও সম্প্রসারণে আরও আগ্রহী হবেন।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম দেশের পোশাকশিল্পে সাম্প্রতিক গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব তুলে ধরেন। এসব সংকটের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ ব্যবস্থায় সমস্যা এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে তৈরি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জের কথা তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন। জবাবে রাষ্ট্রপতি জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ ও অন্যান্য বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি শিল্প উদ্যোক্তাদের এ ধরনের জ্বালানির ব্যবহার বাড়িয়ে উৎপাদন কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

এ সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সম্পর্কিত একটি পত্রের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে রাষ্ট্রপতি বললেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সব অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে বিকেএমইএকেও তাদের মতামত লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পরামর্শ দেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি মো. শামসুজ্জামান (সিআইপি), মো. মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জ্বালানিরাষ্ট্রপতিবিকেএমইএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: