Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সারা দেশে বিএনপির কর্মসূচি

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৯:২৮
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সারা দেশে বিএনপির কর্মসূচি

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া— সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া ও মিলাদ-মাহফিল, র‍্যালি এবং খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো।

আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার মেঘনা, পটুয়াখালীর বাউফল, শেরপুর, গাজীপুর,  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনার পূর্বধলায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারের দলীয় কার্যালয়ে উপজেলা-পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কথা তুলে ধরেন। তার আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

কুমিল্লার মেঘনা

মেঘনার ভাওরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

পটুয়াখালীর বাউফল

বাউফলে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে দোয়া-মিলাদের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনের কর্মসূচি শুরু করে। পরে র‍্যালি বের করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। দোয়া-মিলাদে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেরপুর

শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে জেলা কার্যালয়ে আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের কথা তুলে ধরেন। এ ছাড়া ওলামা দল ও জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও পৃথক দোয়া মাহফিল করা হয়।

গাজীপুর

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে খালেদা জিয়ার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমসহ শিক্ষক ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম-আহ্বায়ক আফফান আলী, হুমায়ুন হাবিব হিরণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

নেত্রকোনার পূর্বধলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে একই সময় স্টেশন বাজারের আরেক দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য তার সংগ্রামের কথা তুলে ধরা হয়। পরে তার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

(তথ্য দিয়ে সহযোগিতা করেছেন ‘আগামীর সময়’ প্রতিনিধিরা)

খালেদা জিয়াজন্মদিনসাবেক প্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন