সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া ও মিলাদ-মাহফিল, র্যালি এবং খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো।আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার মেঘনা, পটুয়াখালীর বাউফল, শেরপুর, গাজীপুর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনার পূর্বধলায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জটুঙ্গিপাড়ার পাটগাতী বাজারের দলীয় কার্যালয়ে উপজেলা-পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া...