Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, অর্থবছর এপ্রিল থেকে মার্চ

  • মন্ত্রিসভায় অনুমোদন
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ককর কমানোর সিদ্ধান্ত
  • সিসা বিষক্রিয়া নিয়ন্ত্রণে ১০ বছর মেয়াদি জাতীয় কৌশল ও কর্মপরিকল্পনার খসড়া
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:১০
র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, অর্থবছর এপ্রিল থেকে মার্চ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) প্রতিষ্ঠার বিধান রেখে ‘এসআরবি আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া অর্থবছরের প্রচলিত সময়সীমায় বড় পরিবর্তন এবং কাঁচা মরিচ-টমেটো আমদানিতে শুল্ককর কমানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

র‌্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে এসআরবি: দীর্ঘদিনের আলোচিত র‌্যাব অধ্যায়ের অবসান ঘটিয়ে পুলিশের অধীনে নতুন নামে বিশেষায়িত ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) প্রতিষ্ঠার বিধান রেখে ‘এসআরবি আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন আইনে র‌্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে নাগরিকদের অভিযোগ ও ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তিতে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

অর্থবছর হবে এপ্রিল-মার্চ: এদিকে বর্ষাকালে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জটিলতা ও জনদুর্ভোগ কমাতে দেশের অর্থবছরের প্রচলিত সময়কাল বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে ট্রানজিশনাল বছর— জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে সেটি শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমায় সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে। এজন্য সংবিধান, জেনারেল ক্লজেস অ্যাক্টসহ প্রয়োজনীয় আইনি ও সরকারি আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিস্টেমে পরিবর্তন আনতে হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ উপযুক্ত অংশীজন সমন্বয়ে একটি কমিটি পরবর্তী কর্মপরিধি নির্ধারণ করবে। এক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এ ছাড়া অর্থবছর পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।

মরিচ-টমেটোয় করের লাগাম: বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রেখে দাম সহনীয় পর্যায়ে রাখতে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ককর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান মোট ৬১ শতাংশ করভার কমিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া ও উৎপাদন ঘাটতির কারণে এসব পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেলে ভোক্তাদের ওপর চাপ কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিসার বিষে ঝুঁকিতে ৩৮ শতাংশ শিশু, ২০৩৫-এর মধ্যে নির্মূলের লক্ষ্য: সিসা বিষক্রিয়া নিয়ন্ত্রণে ১০ বছর মেয়াদি জাতীয় কৌশল ও কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর আওতায় সিসাদূষণ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী— বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা ও শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম নেওয়া হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ দশমিক ৩৪ শতাংশ শিশু এবং প্রায় ৭ দশমিক ৫৪ শতাংশ অন্তঃসত্ত্বার রক্তে উদ্বেগজনক মাত্রার সিসা পাওয়া গেছে। ঢাকায় আক্রান্ত শিশুর হার ৬৫ দশমিক ২ শতাংশ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার মাত্রা ভিত্তিমানের তুলনায় ৫০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নএসআরবিস্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন
    শেয়ার করুন:
    Advertisement
    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    তদন্তভার সিআইডিতে হস্তান্তরের দাবি পরিবারের

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৩

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ‘থানা পুড়িয়েছি’ বলা সেই মাহাদী পুলিশ হেফাজতে

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৮

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

    ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    তিয়েনআনমেনের বিক্ষোভ দমনকে দৃঢ় সমর্থন শির

    তিয়েনআনমেনের বিক্ষোভ দমনকে দৃঢ় সমর্থন শির

    ১৭ আগস্ট ২০২৬, ১৪:০৫

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়াল

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১০

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    শিশুদের সঙ্গে মহানবী (সা.)-এর সৌহার্দ্যপূর্ণ আচরণ

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:১৭

    advertiseadvertise