র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে
‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) প্রতিষ্ঠার বিধান রেখে ‘এসআরবি আইন, ২০২৬’-এর
খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া অর্থবছরের প্রচলিত সময়সীমায়
বড় পরিবর্তন এবং কাঁচা মরিচ-টমেটো আমদানিতে শুল্ককর কমানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও
নেওয়া হয়েছে।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সচিবালয়ে
অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে
মন্ত্রিসভার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ ব...